কোটি টাকার মাদক সহ গ্রেফতার ২
কোটি টাকার মাদক সহ গ্রেফতার ২
খোদ কলকাতার বুকে কোটি টাকার আফিন সহ দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যে নাগাদ নারকেলডাঙ্গা এলাকা থেকে প্রায় ১২ কেজি ওপিয়াম বা অফিন উদ্ধার করা হয়েছে।

সেই সঙ্গে পাপন সরকার ও তপন কুমার দত্ত নামে দুজনকে গ্রেপ্তারও করেছে কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা । জানা গিয়েছে, নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার দুই মাদক পাচারকারী পাপন সরকার দুবরাজপুর বীরভূম এর বাসিন্দা ।
ধৃত তপন কুমার দত্ত কোচবিহারে বাসিন্দা। ধৃত দুজনের কাছ থেকে প্রায় ১২ কেজি ওপিয়াম বা অফিন উদ্ধার করেছে পুলিশ যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা । তবে এই বিপুল পরিমাণ আফিং তারা কোথায় নিয়ে যাচ্ছিল কোথায় পাচার করছিল তা খতিয়ে দেখছেন এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা।
এর সাথে কোন আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র জড়িত তাও খতিয়ে দেখা ।












Click it and Unblock the Notifications