টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে থাপ্পড় টিকিট পরীক্ষকের

টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে চড় মারলেন এক টিকিট পরীক্ষক। ওই তরুণীর এক সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

কলকাতা, ৭ ডিসেম্বর : টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে চড় মারলেন এক টিকিট পরীক্ষক। ওই তরুণীর এক সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দমদম স্টেশনে। টিকিট পরীক্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান যাত্রীরা। তুলকালাম কাণ্ড ঘটে যায় স্টেশন চত্বরে।

এদিন দুই তরুণ ও দুই তরুণী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিলেন। তাঁরা টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়ে পরিষ্কার বলেন, তাঁদের ট্রেন ধরার তাড়া থাকায় টিকিট কাটতে পারেননি। তাঁরা জানেন বিনা টিকিটে ভ্রমণ করা অপরাধ। তাই তাঁরা জরিমানা দিতে রাজি। সেইমতো ২৫০ টাকা ফাইন দেন ওই চার তরুণ-তরুণী।
কিন্তু জরিমানা দেওয়া সত্ত্বেও তাঁদের সঙ্গে বচসা চালিয়ে যেত থাকেন টিকিট পরীক্ষক। এক তরুণকে মারধর করা হয় বলে অভিযোগ। তখন এক তরুণী প্রতিবাদ করেন।

টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে থাপ্পড় টিকিট পরীক্ষকের

তিনি বলেন, আমরা তো জরিমানা দিয়েছি বিনা টিকিটে যাত্রা করার কারণে। তাহলে কেন অযথা মারধর করা হচ্ছে। তখন ওই টিকিট পরীক্ষক ছাত্রীকে থাপ্পড় মারেন। এরপরই অন্যান্য যাত্রীরা ছুটে আসেন। টিকিট পরীক্ষক তরুণীর গায়ে হাত তোলায় তারা প্রতিবাদে সামিল হন।

টিকিট পরীক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। চার তরুণ-তরুণীর পক্ষ থেকে দমদম জিআরপি-তে অভিযোগ জানানো হয়। তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+