রবিবার আরও কমল তাপমাত্রা, এটা শীতের কোন দশা, আর কী বলছে হাওয়া অফিস, জেনে নিন

রবিবার কলকাতার তাপমাত্রা আরও কমল। সর্বনিম্ন তাপমাত্র ১৫. ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ১৫.৫ ডিগ্রিতে।

রবিবার কলকাতার তাপমাত্রা আরও কমল। সর্বনিম্ন তাপমাত্র ১৫. ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ১৫.৫ ডিগ্রিতে।

রবিবার আরও কমল তাপমাত্রা

রবিবার শহরের তাপমাত্রা আরও কমল। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫. ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের থেকে যা ছিল ০.৩ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে উত্তরে হাওয়ার জেরে তাপমাত্রার এই নিম্নগতি বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে শীতের এটা প্রাথমিক দশা। কেননা রাজ্যে শীত পড়ে কয়েক দফায়। আপাতত তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। বেলা বাড়লে ঝকঝকে রোদ উঠবে। আর সন্ধে নামলে শীত আরও বেশি অনুভূত হবে।

রাজ্যের উত্তর অংশের তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের থেকে কম। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের উত্তরাংশে মেঘলা আবহাওয়া থাকবে দুএকদিন। রাজ্যের পশ্চিমাংশের তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+