বাঁকুড়ায় মধ্যযুগীয় বর্বরতা! 'সম্পর্ক' নিয়ে সন্দেহের জেরে যে ঘটনা ঘটল
সম্পর্কে ইতি টানার পরেও সন্দেহের বশে এক যুবককে ব্যাপক মারধর। অভিযুক্ত মেয়ের পরিবারের সদস্য ও গ্রামের লোকজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেঝিয়ার সরাগডিহি গ্রামে।
সম্পর্কে ইতি টানার পরেও সন্দেহের বশে এক যুবককে ব্যাপক মারধর। অভিযুক্ত মেয়ের পরিবারের সদস্য ও গ্রামের লোকজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেঝিয়ার সরাগডিহি গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে মেঝিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দীর্ঘ সময় পরেও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশের কাজে বাধা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ট্রেকার চালক যুবকের বাড়ি বাঁকুড়ার খয়রাশোলে। আর যুবতীর বাড়ি পাশের গ্রাম সরাগডিহিতে। তাদের মধ্যে বছর চারেকের প্রণয়ের সম্পর্ক ছিল। বর্তমানে সেই সম্পর্কে যে ইতি পড়ে গিয়েছিল তা জানতেন দুই পরিবারের সদস্যরা। যদিও যুবতীর পরিবারের সন্দেহ ছিল যুবকের সঙ্গে যুবতীর রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা যুবককে ধরার চেষ্টা করেও পারেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে সরাগডিহি গ্রামের মোড়ে ট্রেকারসহ যুবককে ধরে। ট্রেকার থেকে নামিয়ে প্রথমে নানা প্রশ্ন জানতে চাওয়া হয়। এরপর তাঁকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে গ্রামবাসী ও যুবতীর পরিবারের সদস্যরা।
যুবককে মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয় বলেও অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেঝিয়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে মেঝিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications