হাওড়া-বন্দে ভারত সহ চলে একাধিক ট্রেন! এবার কলকাতার আরও কাছে পুরুলিয়া, তৈরি হচ্ছে বিশাল প্ল্যাটফর্ম

Purulia-Kotshila Train Line: পুরুলিয়া-কোটশিলা ডবল লাইন জুড়ে গেল। গত কয়েকদিন পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক করে এই কাজ করা হয় ওই লাইনে। অবশেষে সেই কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এই লাইনে ট্রেন চলবে। যদিও বেশ কয়েকটি প্রক্রিয়া আছে। সেই সমস্ত প্রক্রিয়া মিটলে ট্রেন চলাচলের ক্ষেত্রে মিলবে সবুজ সঙ্কেত। এমনটাই জানা যাচ্ছে। যা খবর, প্রায় ৩৭ কিমি ডবল লাইনে এই কাজ করা হবে। একই সঙ্গে পুরুলিয়া স্টেশনকেও ঢেলে সাজানো হচ্ছে। তৈরি হচ্ছে নতুন দু'টি প্ল্যাটফর্ম।

যেখানে দীর্ঘ এক্সপ্রেস কিংবা যে কোনও ট্রেন সহজে স্টপ দিতে পারবে। ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পুরুলিয়া-কোটশিলা (Purulia-Kotshila Train Line) ডবল লাইন চালু হলে ওই লাইনে ট্রেন চলাচলে যুগান্তকারী বদল আসবে বলেও মনে করা হচ্ছে। বিশেষ করে টাটা, বোকারো, ধানবাদের সঙ্গে কলকাতার যোগাযোগ অনেক দ্রুত এবং মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে।

vande bharat

শুধু তাই নয়, ঝাড়খণ্ডের যে বিশাল শিল্পাঞ্চল আছে সেই এলাকার সঙ্গেও যোগাযোগ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে হাওড়ার সঙ্গে রাঁচির যোগাযোগও খুবই সহজে এই লাইনের মাধ্যমে হয়ে যাবে বলে বলেও মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, এই লাইন উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রেই বিপ্লব ঘটবে বলেও মনে করা হচ্ছে। যদিও এক্ষেত্রে আরও কাজের প্রয়োজন আছে। বর্তমানে এই রুট খুবই গুরুত্বপূর্ণ। একাধিক এক্সপ্রস, ইন্টারসিটি চলে এই লাইনে।

বাংলা এক পোর্টালের খবর অনুযায়ী, হাওড়া বন্দে ভারত, রাঁচি-পুরুলিয়া এবং হাওড়া ইন্টারসিটি সহ একাধিক ট্রেন নিয়মিত ভাবেই চলে। পণ্যবাহী বিভিন্ন মালগাড়িরও বেশ চাপ আছে। অনেক ক্ষেত্রেই সমস্যার মধ্যে পড়তে হয়। ২০২১ সালে ডবল লাইনের কাজ শুরু হয়। যদিও কাজ তেমন গতি ছিল না। সম্প্রতি যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। পুরুলিয়া স্টেশনের ইয়ার্ডের সঙ্গে ডবল লাইন লিঙ্ক হয় গত সপ্তাহে। এমনকী ওভারহেড তার বসানো থেকে ইন্টারলকিংয়ের যাবতীয় কাজ করা হয়।

Take a Poll

এখন শুধুই ট্রেন চালানোর সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষা। এক আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই লাইনের নিরাপত্তা সহ একাধিক পর্যবেক্ষণের কাজ করা হবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির পর্যবেক্ষণ শেষ হলেই ওই লাইনের ট্রেন চলবে। একই সঙ্গে পুরুলিয়ায় নতুন প্ল্যাটফর্মের তৈরির কাজও প্রায় শেষ হয়ে যাবে আগামী কয়েকমাসের মধ্যে। আর তা শেষ হয়ে গেল আরও ভালো ভাবে যাত্রী পরিষেবা দেওয়া যাবে বলে মনে করছেন রেল আধিকারিকরা

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে বাংলা জুড়ে রেলের একাধিক কাজ চলছে। বিদ্যুৎ সহ একাধিক লাইনের কাজ চলছে। যদিও বাংলায় কাজের ক্ষেত্রে জমি বড় সমস্যা! তা নিয়ে বারবার সরব হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু এরপরেও একাধিক কাজ কার্যত চ্যালেঞ্জ নিয়েই চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+