Dooars at Monsoon: বর্ষায় ডুয়ার্স বেড়ানোর প্ল্যানিং করেছেন, জেনে নিন এই নিয়মগুলি

বর্ষায় বেড়াতে যেতে চান ডুয়ার্সে। কিন্তু জানেন কি এই বর্ষায় বন্ধ থাকে জঙ্গল। তিন মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে ডুয়ার্সের সব জঙ্গল। এই সময় প্রাণিদের প্রজননের সময় সেকারণে এই সময় জঙ্গল বন্ধ করে দেওয়া হয়। বাইরের পর্যটকরা জঙ্গলের ভেতরে ঢুকলে সমস্যা হতে পারে সেকারণেই এই সিদ্ধান্ত

অনেকেই মনে করছেন বর্ষায় ডুয়ার্সে বেড়িয়ে আসবেন। এই সময় জঙ্গল আরও সবুজ হয়ে ওঠে। জয়ন্তীর মতো একেবারে স্রোতহীন নদীও প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে। কাজেই এই সময়ে বর্ষার একটা আলাদা মাধুর্য রয়েছে। সেকারণেই অনেকে পরিকল্পনা করে থাকেন বর্ষায় বেড়াতে যাবেন ডুয়ার্সে।

জঙ্গল
Photo Credit: পিটিআই

অনেকেই মনে করছেন বর্ষায় ডুয়ার্সে বেড়িয়ে আসবেন। এই সময় জঙ্গল আরও সবুজ হয়ে ওঠে। জয়ন্তীর মতো একেবারে স্রোতহীন নদীও প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে। কাজেই এই সময়ে বর্ষার একটা আলাদা মাধুর্য রয়েছে। সেকারণেই অনেকে পরিকল্পনা করে থাকেন বর্ষায় বেড়াতে যাবেন ডুয়ার্সে।

কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে ডুয়ার্সের এই অ্যাডভেঞ্চারে না যাওয়াই ভাল তাতে লাভ কিছুই হয়না। কারণ এই সময় বন্ধ থাকে জঙ্গল। সেই সেপ্টেম্বর মাসে খুলবে ডুয়ার্সের সব জঙ্গল। কাজেই যার টানে ডুয়ার্সে যাওয়া সেই জঙ্গলেই এই স ময় কোনও পর্যটক প্রবেশ করতে পারেন না। গরুমারা, চিলাপাতা, জলদা পাড়া িতনটি জঙ্গলই বন্ধ থাকে এই সময়।

সিকিমে প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও শুরু হয়ে গিয়েছে ভারী বর্ষণ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বর্ষণ হচ্ছে। আলিপুরদুয়ার জেলা জুড়েই রয়েছে ডুয়ার্সের অধিকাংশ জঙ্গল। চিলাপাতা, গরুমারা, জলদাপাড়া অভয়ারণ্য বর্ষণ চলছে। জঙ্গল বলে বর্ষণের দাপট একটু বেশিই হয় সেখানে। ফুলে ফেঁপে উঠেছে সারাবছর ঝিমিয়ে থাকা জয়ন্তী নদী।

নাগাড়ে বৃষ্টি চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই জয়ন্তী এবং তোর্ষা, জলঢাকা নদী সংলগ্ন এলাকায় হলুদ সতর্কতা জারি করা হবে। সেখানে দুই পাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হবে। জঙ্গলেরও বেশ কিছু এলাকা প্লাবিত হবে। এবার আর জয়ন্তী পেরিয়ে জঙ্গল সাফারি করতে যেতে পারবেন না কেউ। কারণ জয়ন্তী নদী ফুলে ফেঁপে উঠেছে।

সেকারণেই বর্ষায় বন্ধ হয়ে যায় জঙ্গল। কাজেই বর্ষায় যাঁরা ডুয়ার্স বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাঁদের আগে থেকে জানিয়ে রাখা জরুরি এই সময় সব জঙ্গল বন্ধ থাকে। একেবারে অগাস্ট মাস পর্যন্ত বন্ধ থাকে জঙ্গল খুলবে। তারপরেই শুরু হবে পুজোর বুকিং। আপাতত কোনও সুযোগ জঙ্গলে বেড়ানোর থাকবে না। এই সময়ে গেলেই জঙ্গলের বাইরে থেকেই ঘুরে চলে আসতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+