WB Madhyamik Exam 2025: সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, ভুলেও এই কাজগুলি কিন্তু করবেন না
WB Madhyamik Exam 2025: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। বসবেন ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। সুষ্ট ভাবে পরীক্ষা করাতে মরিয়া মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলাকালীন কোনও ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক প্রশাসন। ইতিমধ্যে নবান্ন থেকে সমস্ত জেলার সঙ্গে বৈঠক সেরেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। গত কয়েক বছর প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক ইস্যুতে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এবার যাতে এমন কোনও অভিযোগ না আসে সেজন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। গত বছরের মতো এবারও প্রশ্ন ফাঁস (WB Madhyamik Exam 2025) ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, কড়া হাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করা হবে বলেও জানানো হয়েছে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই বছর অর্থাৎ ২০২৫ এ ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা (WB Madhyamik Exam 2025) দেবেন। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। এছাড়াও বাংলার মোট ২৬৮৩ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে প্রশ্নফাঁস এবং টোকাটুকি রুখতেও এবারও কড়া মধ্যশিক্ষা পর্ষদ। কয়েকটি জেলার উপর বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে ধরা পড়লেই সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে। বিশেষ নজর রাখা হবে টয়লেটেও। সেখানে স্মার্ট গ্যাজেট লুকিয়ে যাতে কেউ না রাখতে পারে সেজন্য বিশেষ নজর রাখার সিদ্ধান্ত। এছাড়াও পর্ষদের টিম সমস্ত স্কুলে স্কুলে ঘুরবে। শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনও অভিভাবক ঢুকতে পারবেন না। সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।
- WB Madhyamik Exam 2025: এক নজরে বাঁকুড়ার ছবি
লতি বছরে বাঁকুড়া জেলার তিনটি মহকুমা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২১ হাজার ৯৪৫ ও ২৬ হাজার ৫৩১ জন। যা গত বছরের তুলনায় ২ হাজার ৩৯৩ জন বেশী। এবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে ১১৫ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার এই জেলার বাঁকুড়া সদর মহকুমায় ৫০ টি পরীক্ষা কেন্দ্রে ২০ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবেন।
এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৯ হাজার ৩২৮ ও ১১ হাজার ৩৯৮ জন। বিষ্ণুপুর মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৯২১ জন। ৩৩ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন ৫ হাজার ৮৭৮ জন ছাত্র ও ৭ হাজার ৪৩ জন ছাত্রী। এছাড়াও খাতড়া মহকুমা এলাকায় ৩২ টি পরীক্ষা কেন্দ্রে এবার ১৪ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৭৩৯ ও ছাত্রী ৮ হাজার ৯০ জন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications