মাছ ধরার পাতা জালই প্রাণ নিল ডলফিনের

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকায় চলে আসা ডলফিনটি মারা গিয়েছে। শনিবার সকালে নিতুড়িয়া খালে ভেসে ওঠে তার মৃতদেহ। মাছ ধরার জন্য পাতা জালে লেগে তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন বন বিভাগের কর্মীরা। খাবার ও পরিষ্কার জলের অভাবেও ডলফিন টি মারা গিয়ে থাকতে পারে বলেও মনে করছেন তারা।

মাছ ধরার পাতা জালই প্রাণ নিল ডলফিনের

বৃহস্পতিবার এই ডলফিনটি কোনও কারণে দলছুট হয়েছে ও রাস্তা ভুলে চলে আসে একটি ভূপতিনগর এলাকায় মাধাখালির নদী খালে। সমুদ্রের থেকে অনেকটা দূরে এই খালে চলে আসে একটি ডলফিন। শুক্রবার সকালে তাকে দেখতে ভিড় করে লোকজন। বন বিভাগের কর্মীরা তার ওপর নজরদারি রাখার পাশাপাশি চেষ্টা করে এই ডলফিনটিকে রসুলপুর নদীতে নিয়ে যাওয়ার। যাতে সেটা হলদি বা হুগলি নদীতে গিয়ে পৌঁছাতে পারে। চলে যেতে পারে সমুদ্রে।

কিন্তু শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয় নিতুড়িয়া খালে। এই খাল পরিষ্কার নয়। তার ওপর মাছ ধরার জন্য পাতা আছে জাল। এই জালে আটকা পড়ে ডলফিনটি। তার জন্য মৃত্যু হয়েছে। বন বিভাগের নজরদারি থাকা স্বত্বেও কি করে ডলফিনটি মারা গেল তা নিয়ে বন বিভাগের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার অনেকেই। কিন্তু বন বিভাগের কর্মীদের দাবি মাছ ধরার জন্য পাতা জালে লেগে তার মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+