করোনা ভাইরাস কি রাজ্যে তৃতীয় ধাপে পৌঁছে গেল? আশ্বস্ত করল রাজ্যের প্রশাসন
করোনা ভাইরাস প্রাদুর্ভাব রাজ্যেও বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম সতর্কতা জারি করেছেন। এবং সচেতনতা বাড়ানোর আর্জিও জানিয়েছেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব রাজ্যেও বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম সতর্কতা জারি করেছেন। এবং সচেতনতা বাড়ানোর আর্জিও জানিয়েছেন। লাগাতার প্রচার করে চলেছেন এই করোনা আতঙ্ক আটকানোর জন্য। এরই মধ্যে নয়া আশঙ্কা তৈরি হয়েছিল করোনা আক্রান্ত দমদমের প্রৌঢ়কে নিয়ে। আশঙ্কা তৈরি হয়েছিল তবে কি করোনা ভাইরপাস রাজ্যে তৃতীয় ধাপে প্রবেশ করল?

রাজ্যে চতুর্থ করোনায় আক্রান্ত প্রৌঢ়ের কোনও বিদেশ ব্রমণের ইতিহাস নেই। এতেই আশঙ্কা তৈরি হয় তবে কি আমাদের রাজ্যেও তৃতীয় ধাপে? কমিউনিটি সংক্রমণ কি তবে শুরু হয়ে গেল এবার? সেসব উড়িয়ে দিয়েছে পরবর্তী তথ্য। ওই প্রৌঢ়ের বিদেশ-সংযোগ না মিললেও, ওই ব্যক্তি সপরিবারে বিলাসপুর গিয়েছিলেন। ফিরেছিলেন পুনে থেকে আসা ট্রেনে। তাঁর ব্যাপারে খোঁজ খবর চলছে।
বিশেষজ্ঞরা তৃতীয় ধাপের সংক্রমণ নিয়ে আশ্বস্ত করেছেন। এমন কোনও ঘটনা ঘটেনি এবং সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তাঁরা। এখন পর্যন্ত তিনজনের বিদেশ সংযোগ রয়েছে। শুধু একজনকে নিয়ে সমস্যা। ফলে ভয় পাওয়ার কিছু নেই। শুধু সাবধানতা অবলম্বন করুন, তাহলেই করোনা ভাইরাসের মহামারী রোখা সম্ভব।
উল্লেখ্য, ১৩ মার্চ সর্দি-কাশি-জ্বর হয় প্রৌঢ়ের। ১৬ মার্চ তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নাইসেড ও এসএসকেএমের রিপোর্টে তাঁর শরীরে করোনা ইতিবাচক। প্রথমে তাঁর বিদেশ ভ্রমণের ইতিহাস পাওয়া যায়নি। পরে জানা যায়, বিদেশি-যোগ না থাকলেও তাঁর ভিনরাজ্যের যোগ রয়েছে।
করোনা ভাইরাসের তৃতীয় ধাপে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। আর চতুর্থধাপে হয় মহামারী। ভারতের মতো দেশে তা হলে ভয়ঙ্করকাণ্ড ঘটে যাবে। তাই তৃতীয় ধাপে যাতে ভাইরাস না পৌঁছয়, সেই চেষ্টাই করে চলেছে সরকার।












Click it and Unblock the Notifications