Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নন্দীগ্রামের ক্ষত কি ঢাকতে পারলেন মমতা! ভবানীপুরে বিপুল জয়ের পরও রয়ে গেল প্রশ্ন

নন্দীগ্রামের ক্ষত কি ঢাকতে পারলেন মমতা! ভবানীপুরে বিপুল জয়ের পরও রয়ে গেল প্রশ্ন

শুধু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর ডাক দিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন অন্তত ৫০ হজার ভোটে হারাবেন। তা সম্ভব হয়নি, তবে শেষমেশ দীর্ঘ টালবাহানার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯০০ ভোটে হারিয়ে চমকে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপর থেকে তিনি বলে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন ততদিন নন্দীগ্রামের হার তাঁর কাছে কাঁটার মতো বিঁধবে।

এই জয় দিয়ে নন্দীগ্রামে ক্ষত মেটাতে পারবেন মমতা?

এই জয় দিয়ে নন্দীগ্রামে ক্ষত মেটাতে পারবেন মমতা?

নন্দীগ্রামে বিতর্কিত হারের পর নন-এমএলএ মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে ৬ মাসের মধ্যে বিধায়ক হয়ে আসার নিয়ম অনুযায়ী ভবানীপুরে উপনির্বাচনে নামতে হয়েছে। মেজ বোন নন্দীগ্রাম তাঁকে হারের স্বাদ দিয়েছিল, কিন্তু বড় বোন ভবানীপুর মমতাকে বিরাট জয় এনে দিয়েছে। কিন্তু প্রশ্ন মমতা কি এই জয় দিয়ে নন্দীগ্রামে ক্ষত মেটাতে পারবেন?

ভবানীপুর জেতার পরও নন্দীগ্রাম হার নিয়ে বার্তা মমতার

ভবানীপুর জেতার পরও নন্দীগ্রাম হার নিয়ে বার্তা মমতার

ভবানীপুর জেতার পরও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, ষড়যন্ত্র করে তাঁকে হারানো হয়েছিল নন্দীগ্রামে। ভবানীপুর উপনির্বাচনে বিপুল জয়ের দিনেও নন্দীগ্রামের হারের কথা ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মর্মে জানিয়ে দিয়েছেন ভবানীপুরের এই ফলই প্রমাণ করে দিল নন্দীগ্রামে তাঁর সঙ্গে কতখানি ষড়যন্ত্র হয়েছিল।

নন্দীগ্রামে মমতার হারের ক্ষত এখনও শুকোয়নি, আক্ষেপই প্রমাণ

নন্দীগ্রামে মমতার হারের ক্ষত এখনও শুকোয়নি, আক্ষেপই প্রমাণ

মমতার কথায় নন্দীগ্রামে আগে থেকেই ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। এদিন সেই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে ভবানীপুর। তাঁর এই কথাতেই স্পষ্ট নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের ক্ষত এখনও শুকোয়নি। তাঁর মনে এখনও নন্দীগ্রামের হার নিয়ে আক্ষেপ রয়েছে। তাই ভবানীপুরে জয় পেলেও তিনি নন্দীগ্রামকে ভুলছেন না। লড়াই থেকেও সরছেন না।

নন্দীগ্রামে হারের কলঙ্ক মুছে দিল ভবানীপুর, বার্তা মমতার

নন্দীগ্রামে হারের কলঙ্ক মুছে দিল ভবানীপুর, বার্তা মমতার

ভবানীপুরে রেকর্ড-ব্রেকিং জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় তাঁর নন্দীগ্রামে হারের কলঙ্ক মুছে দিল। একইসঙ্গে এই জয় জবাব দিল নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে রচিত ষড়যন্ত্রের। নন্দীগ্রামে রচিত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছেন ভবানীপুরের মানুষ। ভবানীপুরের জনগণের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। ভবানীপুর আমাকে নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার সকল মা, বোন, ভাই- সমস্ত ভারতবাসীকে ধন্যবাদ।

ভবানীপুরের জয়ের দিনেও নন্দীগ্রামে হার নিয়ে আলোচনা সরগরম

ভবানীপুরের জয়ের দিনেও নন্দীগ্রামে হার নিয়ে আলোচনা সরগরম

ভবানীপুরে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নন্দীগ্রামে হারের প্রসঙ্গ উত্থাপন করায় স্বভাবতই ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের দিনে নন্দীগ্রাম প্রসঙ্গ উঠে আসা খানিকটা স্বাভাবিকই। কেননা নন্দীগ্রামে হারের কারণেই ভবানীপুরে ভোট। তাই ভবানীপুরের জয়ের পরও নন্দীগ্রামে যে মমতার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তা যেমন মমতা নিজে উত্থাপন করলেন, তেমনই বিশেষজ্ঞদের আলোচনাতেও বারবার উঠে এল। প্রশ্ন উঠল, কেন মমতাকে জয়ী ঘোষণা করার পরও হিসেব বদলে গেল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ঘোষণার পর লোডশেডিং হতে হল, প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ঘোষণার পর লোডশেডিং হতে হল, প্রশ্ন

নন্দীগ্রামের কাউন্টিং সেন্টারে গণনার মোক্ষম মুহূর্তে লোডশেডিং কেন, উঠল প্রশ্ন তুললেন তৃণমূল নেতারা। তাঁদের কথায়, ২৯২ কেন্দ্রের গণনা চলছিল ২ মে। কোথাও লোডশেডিং হল না, শুধু হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রের গণনায় লোডশেডিং হয়ে গেল। আবার লোডশেডিং হল তো একেবারে গণনার মোক্ষম মুহূর্তে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ঘোষণার পর লোডশেডিংই সব ওলটপালট করে দিল বলে তৃণমূলের বিশ্বাস। আর এই লোডশেডিং করা হয়েছিল একেবারে পরিকল্পনা করে।

একা মমতা জয়ের কাণ্ডারি নন্দীগ্রাম কৌশলকে কাজে লাগিয়ে

একা মমতা জয়ের কাণ্ডারি নন্দীগ্রাম কৌশলকে কাজে লাগিয়ে

তবে অনেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে দাঁড়ানোটা কৌশল ছিল বলেই ব্যাখ্যা করেছেন। মমতা জিতুন বা হরুন, এই এক সিদ্ধান্তেই বাজিমাত করে দিয়েছিলেন। সকলের নজর শুধু একটি কেন্দ্রে পর্যবসিত করে মমতা জয় ছিনিয়ে এনেছিলেন বাংলায়। মমতার এই কৌশলই বাংলায় তৃণমূলকে বিপুল আসনে জিতে ক্ষমতায় এনেছিল। মোদী-শাহসহ বিজেপির ফুল ব্রিগেডকে ধরাশায়ী করে একা মমতা জয়ের নজির গড়েছিলেন।

যতদিন না পুরোপুরি তিনি নন্দীগ্রাম-কাঁটা উপড়াতে পারছেন মমতা

যতদিন না পুরোপুরি তিনি নন্দীগ্রাম-কাঁটা উপড়াতে পারছেন মমতা

বাংলায় ২১৩ আসনে জিতে টানা তিনবারের জন্য ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আক্ষেপ ছিল মেজ বোন নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে পেল না বিধায়ক হিসেবে। মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে পাওয়ার গৌরব হারাল নন্দীগ্রাম। মমতার দিক থেকেও তা সোনায় সোহাগা হত যদি শুভেন্দুরে হারিয়ে জয় পেতেন মমতা। তা হল না, সেই আক্ষেপ থেকেই যাবে। ভবানীপুরে জয় সেই ক্ষতে মলম দিতে পারবে না। সে জন্যই নন্দীগ্রামে হারে মমতা বন্দ্যোপাধ্যায় আইনি লড়াই জারি রাখছেন। ভবানীপুরের জয় নন্দীগ্রামের ষড়যন্ত্রের জবাব বলে ব্যাখ্যা করলেও নন্দীগ্রাম নিয়ে শেষপর্যন্ত লড়ে যাবেন তিনি। যতদিন না পুরোপুরি তিনি নন্দীগ্রাম-কাঁটা উপড়াতে পারছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+