জিরো টলারেন্সের কথা বলে এবার আন্দোলনে চিকিৎসকরা, বিসি রায়ের বাড়ির সামনে এবার অবস্থান

'জিরো টলারেন্স অ্যান্ড নো এসকিউজ ফর অ্যাবিউস' নাম দিয়ে আন্দোলনে নামতে চলেছেন চিকিৎসকরা। ১ সেপ্টেম্বর বিসি রায়ের বাড়ির সামনে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ অবস্থানে বসতে চলেছেন চিকিৎসকরা।

'জিরো টলারেন্স অ্যান্ড নো এসকিউজ ফর অ্যাবিউস' নাম দিয়ে আন্দোলনে নামতে চলেছেন চিকিৎসকরা। নিরাপত্তার দাবিতে বিসি রায়ের বাড়ির সামনে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ অবস্থানে বসতে চলেছেন চিকিৎসকরা। ১ সেপ্টেম্বর হতে যাওয়া এই বিক্ষোভ অবস্থানে, চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকরাও থাকবেন বলে জানা গিয়েছে।

জিরো টলারেন্সের কথা বলে এবার আন্দোলনে চিকিৎসকরা, বিসি রায়ের বাড়ির সামনে এবার অবস্থান

চিকিৎসকদের সাতটি সংগঠন এই বিক্ষোভ অবস্থানে থাকবেন বলে জানা গিয়েছে। অবস্থানে থাকবে আইএমএ-র একটি অংশও। বিক্ষোভের আহ্বায়ক ইউনাইটেড ডক্টরস ভয়েস অফ বেঙ্গল। মঞ্চের অন্যতম আহ্বায়ক চিকিৎসক এবং ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য অর্জুন দাশগুপ্ত জানিয়েছেন, যে ভাবে হাসপাতাল থেকে শুরু করে নার্সিংহোম সর্বত্র চিকিৎসকরা বারবার লাঞ্ছনা এবং মারধরের শিকার হচ্ছেন, তা কোনওমতেই আর সহ্য করা যাচ্ছে না। চিকিৎসকদের নিরাপত্তা আজ বিপন্ন। কথা কথায় তাঁদেরকে যেভাবে নিগ্রহ করা হচ্ছে তাঁর একটা বিহিত হওয়া উচিৎ। সেই কারণে এই বিক্ষোভ অবস্থানের শিরোনাম 'জিরো টলারেন্স অ্যান্ড নো এসকিউজ ফর অ্যাবিউস'। দুপুর ২টো থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে।

সম্প্রতি কলকাতাসহ সারা রাজ্যে চিকিৎসকদের নিগ্রহের ঘটনা ঘটেছে। কলকাতা ও আশপাশের বেসরকারি হাসপাতালগুলিতে পরিষেবা বন্ধ রেখেছিলেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+