আজ কাজে যোগ না দিলে, কড়া ব্যবস্থা, স্বাস্থ্যভবন থেকে জারি নির্দেশিকা
স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তাতে আরও চড়ল জেদ। আন্দোলনের পথে আরও অনড় হলেন জুনিয়র ডাক্তাররা।
স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তাতে আরও চড়ল জেদ। আন্দোলনের পথে আরও অনড় হলেন জুনিয়র ডাক্তাররা। সেই জেদ এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের সব হাসপাতালে। তারপরেও বৃহস্পতিবার রাতে নতুন করে নোটিস জারি করল স্বাস্থ্যভবন।

নোটিসে বলা হয়েছে এদিন শুক্রবার থেকে আন্দোলনরত সব ডাক্তারকে কাজে যোগ দিতে হবে। যাঁরা নির্দেশ অমান্য করবেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাল সকালের মধ্যেই জরুরি বিভাগ এবং ওপিডি পরিষেবা স্বাভাবিক করার নির্দেশিকা জারি করা হয়েছে।

এই চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের সব হাসপাতালের সুপারদের কােছ। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের এই নির্দেশিকার পাল্টা চিঠি তৈরি করে ফেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে সুপার জানিয়েছেন কোনওভাবেই এই নির্দেশ মেনে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। এদিকে আগামিকাল এনআরএস হাসপাতালের ১৬ জন চিকিৎসক পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলার একটা বড় অংশের ডাক্তারও কাল পদত্যাগ করবেন বলে খবর। চিকিৎসকদের গণ ইস্তফা পড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications