দীর্ঘদিনের অনড় অবস্থানের পর রবিবার দুপুরে খানিকটা নমনীয় হয়েছেন রাজ্যের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হয়ে একাধিক শর্ত আরোপ করে জুনিয়ার ডাক্তারদের পক্ষ। অন্যদিকে,নবান্নেও স্বাস্থ্য অচালাবস্থা কাটাতে এই হাইভোল্টেজ বৈঠক নিয়ে একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডাক্তারদের শর্ত সাপেক্ষে নবান্নও বেশ কয়েকি বিষয় জানিয়েছে। এদিকে, আজ আইএমএ-র ডাকা দেশজোড়া চিকিৎসকদের ধর্মঘটের মধ্যেই চিকিৎসক-মুখ্যমন্ত্রী বৈঠক হতে চলেছে।
Jun 17, 2019, 5:31 pm IST
এবার থেকে জুনিয়র , সিনিয়র চিকিৎসকদের নিয়েই প্রশাসনিক বৈঠক হবে।
Jun 17, 2019, 5:23 pm IST
চিকিৎসকদের ওপর অপরাধের কী শাস্তি হতে পারে, তার ধারা জনস্বার্থে প্রচার কার হোক বিভিন্নভাবে। দাবি চিকিৎসকদের । দাবি মানলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Jun 17, 2019, 5:13 pm IST
'প্রেসার, সুগার দেখা হয়না দাঁতের চিকিৎসার সময়', রুট ক্যানেল করা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন মমতা।
Jun 17, 2019, 5:04 pm IST
দাঁতের চিকিৎসকদের জন্য কলেজগুলিতে জেলায় ১ টি করে হস্টেল।
Jun 17, 2019, 4:58 pm IST
'ডাক্তার মারধর স্পর্ধায় পরিণত হয়েছে', দাবি আন্দোলনকারীদের।
Jun 17, 2019, 4:57 pm IST
চিকিৎসকদের বক্তব্যে সায় মমতার।
Jun 17, 2019, 4:56 pm IST
'রোগাী কল্যাণ সমিতি' নিয়ে চিকিৎসকরা একাধিক অভিযোগ প্রকাশ করেছেন।
Jun 17, 2019, 4:55 pm IST
হাসপাতালে অপ্রতুল পুলিশের সংখ্যা নিয়ে দাবি চিকিৎসকদের।
Jun 17, 2019, 4:53 pm IST
চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্কুলারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
Jun 17, 2019, 4:53 pm IST
'মিডিয়া কোনও ঘটনা ঘটলেই দেখায়, তা ম্য়াডাম আপনার কাছে খবর আসে', জানালেন চিকিৎসকরা।
Jun 17, 2019, 4:49 pm IST
আন্দোলনকারীদের ১২ দফা দাবি পেশ ডাক্তারদের।
Jun 17, 2019, 4:46 pm IST
আইন হাতে তুলে না নেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর।
Jun 17, 2019, 4:40 pm IST
চন্দ্রিমা ভট্টাচার্যের মাধ্যমে ফোনে এনআরএসের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। পরিবহর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। পরিবহর চিকিৎসার খরচ প্রশাসন নিয়েছে, জানালেন মমতা।
Jun 17, 2019, 4:38 pm IST
'আমি কখন যাব হাসপাতালে..সেটা আমার ওপর ছেড়ে দাও,.. আমরা চাই কাজ শুরু হোক।' বললেন মুখ্যমন্ত্রী।
Jun 17, 2019, 4:35 pm IST
সরকারি হাসপাতালে 'গ্রিভেন্স সেল' তৈরির প্রস্তাব চিকিৎসকদের। সেই প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী।
Jun 17, 2019, 4:32 pm IST
প্রশাসনের খামতির জায়গাটা ভোগ করতে হচ্ছে চিকিৎসকদের। দাবি আন্দোলনরত চিকিৎসকদের।
Jun 17, 2019, 4:31 pm IST
'একটা বেডে ৫ জন করে রোগী থাকেন', জানালেন জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি।
Jun 17, 2019, 4:30 pm IST
রাজ্যের মেডিক্যাল কলেজ ও মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো উন্নয়নের কথা জানান জুনিয়র চিকিৎসকরা।
Jun 17, 2019, 4:25 pm IST
' তোমাদের বিরুদ্ধে মামলা কেন করব, তোমরা রাজ্যের ভবিষ্যৎ', জুনিয়র চিকিৎসকদের জানালেন মমতা।
Jun 17, 2019, 4:24 pm IST
রাজ্যের রোগীদের ক্ষেত্রে 'স্বাস্থ্য সাথীর কার্ড' যাচাই করা হবে , জানিয়েছে প্রশাসন।
Jun 17, 2019, 4:22 pm IST
হাসপাতালে কারা ঢুকছেন বের হচ্ছেন, সেই বিষয়ে নজর রাখবে কলকাতা পুলিশ। জানালেন অনুজ শর্মা।
Jun 17, 2019, 4:20 pm IST
ইমার্জেন্সিতে পোক্ত নিরাপত্তা ও, ভিতরে রোগী পিছু ২ জন আত্নীয় ঢুকতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একজন করে পাবলিক রিলেশন অফিসার সমস্তজেলা হাসপাতালে রাখা ও ইমার্জেন্সিতে কোলাপসেবল গেট নির্মাণের কথা বলেছেন মমতা।
Jun 17, 2019, 4:16 pm IST
সোমবার রাতের ঘটনার তদন্তও প্রশাসন শুরু করেছে বলে জানানো হয়েছে।
Jun 17, 2019, 4:15 pm IST
সরকারের তরফে জানানো হয়েছে, সোমবার এনআরএস-এ রোগীর পরিবারের তরফে কারা মারধর করেছে, তাদের নাম প্রকাশ্যে এসেছে ও সেই নামের ৫ জনের তালিকা চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে। সেই ঘটনায় কোনও চিকিৎসকের বিরুদ্ধে সরকার মামলা দায়ের করেনি বলেও জানানো হয়েছে।
Jun 17, 2019, 4:12 pm IST
চিকিৎসকরা জানান , 'আমাদের ভয়ের পরিবেশে কাজ করতে হচ্ছে'। তাঁদের দাবি,'সম্ভব হলে দৃষ্টান্তমূলক ব্য়বস্থা নেওয়া হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে'।
Jun 17, 2019, 4:07 pm IST
মেডিক্যাল কলেজ কলকাতা থেকে অর্চিষ্মান ভট্টাচার্য বক্তব্য রাখতে শুরু করেন জুনিয়র ডাক্তারদের তরফে।
Jun 17, 2019, 4:05 pm IST
অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়- জুনিয়র চিকিৎসক বৈঠক।
Jun 17, 2019, 3:55 pm IST
নবান্নে উপস্থিত প্রশাসন ও জুনিয়র চিকিৎসকদের দুই মহল। রয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ,স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্টরা।
Jun 17, 2019, 3:23 pm IST
বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন ৩১ জন জুনিয়র চিকিৎসক।
Jun 17, 2019, 3:23 pm IST
নবান্নে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে চিকিৎসক মুখ্য়মন্ত্রী বৈঠক।
READ MORE
8:30 AM, 17 Jun
এদিন দুপুর ৩ টের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা।
8:31 AM, 17 Jun
দেশ জুড়ে আজ আইএমএর ডাকা চিকিৎসকদের বনধে স্বাস্থ্য পরিষেবা ঘিরে আচলাবস্থা ভয়াবহ আকার নিতে পারে। বিহারের মুজফফরপুরে ইতিমধ্যেই এনসেফালাইটিসের প্রকোপে মৃতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে।
8:31 AM, 17 Jun
ধর্মঘটের রাস্তা থেকে সরে এসেছে এইমস। এর আগে তারা স্বাস্থ্য অচলাবস্থা না কাটলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।
8:37 AM, 17 Jun
বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিব।
8:38 AM, 17 Jun
জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল সংবাদমাধ্যমের উপস্থিতিতে বৈঠক হবে। তবে রাজ্য প্রশাসন তাতে রাজি হয়নি। ফলে বৈঠক ভিডিওগ্রাফি হতে পারে।
ছাত্রদের দাবি, বিকেল ৩ টেয় নবান্নতে যে বৈঠক হওয়ার কথা প্রকাশ্যে এসেছে , তা ভ্রান্ত। মুখ্যমন্ত্রী বা নবান্নের তরফে জুনিয়র ডাক্তারদের কোনও আমন্ত্রণের চিঠিই পাঠানো হয়নি। ফলে বৈঠক ঘিরে ধোঁয়াশা আরও গাঢ় হল।
11:10 AM, 17 Jun
চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মামলা সুপ্রিমকোর্টে।
11:59 AM, 17 Jun
নবান্নের তরফে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার বসবার আনুষ্ঠানিক আমন্ত্রণের তৎপরতা শুরু। আমন্ত্রণ পাঠাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।
Lucknow: Doctors at King George's Medical University (KGMU) are on strike in wake of violence against against doctors in West Bengal. pic.twitter.com/MY8WFfTyhE
ঝাড়খণ্ডে জুনিয়র ডাক্তারদের অবস্থান শুরু। রাঁচিতে শুরু বিক্ষোভ।
Jharkhand: Doctors at Rajendra Institute of Medical Sciences (RIMS), Ranchi hold protest against violence against doctors in West Bengal. pic.twitter.com/sgBIdvkqUH
মিডিয়ার ক্যামেরা ছাড়া নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনড় জুনিয়র চিকিৎসকরা।
2:18 PM, 17 Jun
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের যাবতীয় প্রস্তাব খারিজ চিকিৎসকদের। মিডিয়ার লাইভ কভারেজ না হলে বৈঠক নয়। জানিয়ে দিলেন চিকিৎসকরা।
2:32 PM, 17 Jun
প্রশাসনের তরফে জানানো হয়েছে, 'লাইভ কভারেজ' এর জন্য চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিতরে লাইভ কভারেজের জন্য আসবেন না। লাইভের আলাদা ব্য়বস্থা করা হচ্ছে। এই মর্মে এনআরএস-এর অধ্যক্ষের তরফে একটি চিঠিও আন্দোলনরত চিকিৎকদের দেওয়া হয়েছে।
2:41 PM, 17 Jun
নবান্নের বৈঠকে 'লাইভ কভারেজ' এর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী।
3:23 PM, 17 Jun
নবান্নে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে চিকিৎসক মুখ্য়মন্ত্রী বৈঠক।
3:23 PM, 17 Jun
বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন ৩১ জন জুনিয়র চিকিৎসক।
3:55 PM, 17 Jun
নবান্নে উপস্থিত প্রশাসন ও জুনিয়র চিকিৎসকদের দুই মহল। রয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ,স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্টরা।
4:05 PM, 17 Jun
অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়- জুনিয়র চিকিৎসক বৈঠক।
4:07 PM, 17 Jun
মেডিক্যাল কলেজ কলকাতা থেকে অর্চিষ্মান ভট্টাচার্য বক্তব্য রাখতে শুরু করেন জুনিয়র ডাক্তারদের তরফে।
4:12 PM, 17 Jun
চিকিৎসকরা জানান , 'আমাদের ভয়ের পরিবেশে কাজ করতে হচ্ছে'। তাঁদের দাবি,'সম্ভব হলে দৃষ্টান্তমূলক ব্য়বস্থা নেওয়া হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে'।
4:15 PM, 17 Jun
সরকারের তরফে জানানো হয়েছে, সোমবার এনআরএস-এ রোগীর পরিবারের তরফে কারা মারধর করেছে, তাদের নাম প্রকাশ্যে এসেছে ও সেই নামের ৫ জনের তালিকা চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে। সেই ঘটনায় কোনও চিকিৎসকের বিরুদ্ধে সরকার মামলা দায়ের করেনি বলেও জানানো হয়েছে।
4:16 PM, 17 Jun
সোমবার রাতের ঘটনার তদন্তও প্রশাসন শুরু করেছে বলে জানানো হয়েছে।
4:20 PM, 17 Jun