৩ দিনের শিশুর হৃদযন্ত্রে ভাঙা ক্যাথিটার পাইপ, প্রাণ বাঁচল এসএসকেএম-এর চিকিৎসকদের প্রচেষ্টায়
তিন দিনের শিশুর হৃদযন্ত্রে আটকে থাকা ভাঙা ক্যাথিট্যার পাইপ বের করল এসএসকেএম। রাজ্যে সরকারি পরিকাঠামোতে এরকম সাফল্য প্রথম বলেই দাবি চিকিৎসকদের।
তিন দিনের শিশুর হৃদযন্ত্রে আটকে থাকা ভাঙা ক্যাথিট্যার পাইপ বের করল এসএসকেএম। রাজ্যে সরকারি পরিকাঠামোতে এরকম সাফল্য প্রথম বলেই দাবি চিকিৎসকদের।

বিষ্ণুপুরের মহম্মদ কুতুবুদ্দিনের ছেলের বয়স পাঁচদিন। বিবি খুশি। তিনিও এখন বেশ স্বস্তিতে।
কিন্তু জন্মের পরদিনই এমন দুর্ঘটনা হয়েছিল যে প্রাণ যায় অবস্থা হয়েছিল এই একরত্তি শিশুর। হার্টের ভিতর আটকে ছিল একটা ক্যাথিটার পাইপের একটা ছোট অংশ।

এসএসকেএম-এর নবজাতক আইসিইউতে ভর্তির সময় নাভিতে লাগানো 'ভেনাস উমবিলিক্যাল ক্যাথিটার' ভেঙ্গে এই বিপত্তি হয়। সেই ভাঙ্গা ক্যাথিটারের অংশই বের করলেন এসএসকেএম-এর কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকেরা।
রাজ্যে সরকারি পরিকাঠামোতে এরকম সাফল্য প্রথম বলেই দাবি চিকিৎসকদের।

ক্যাথ ল্যাবে ঘন্টাখানেকের চেষ্টায় ওই শিশুর কুঁচকি দিয়ে একটা ক্যামেরা আর চিমটা ঢুকিয়ে হার্টে পৌঁছনো হয়। এরপর হার্টের বাম দিক দিয়ে ওই তার ঢুকিয়ে দেওয়া হয়। এরপর ওই ৮ মিলিমিটার পাইপটা ওই 'স্নেয়ার' দিয়ে চেপে ধরে বের করা হয়।
শিশুটি এখন সুস্থ। চিকিৎসকরা বলছেন, সারা বিশ্বে এরকম ঘটনা ঘটেছে মাত্র আঠারোটি। যার অধিকাংশই হয়েছে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে।












Click it and Unblock the Notifications