জটিল অস্ত্রোপচারে সাফল্যে, শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম

জটিল অস্ত্রোপচারে সাফল্য এসএসকেএম-এ। প্রাণ বাঁচল বছর ছয়েকের শিশুর। গলায় আটকে থাকা পেনের ঢাকনা বের করার পর শিশুটি ফিরে যাবে এবার মুর্শিদাবাদের বাড়িতে।

৬ বছরের শিশু শাহজামাল শেখ। খেলতে খেলতে পেনের ঢাকনা গিলে ফেলেছিল সে। এর পরেই সমস্যার শুরু। গলায় আটকে থাকা পেনের ঢাকনা নিয়েই মুর্শিদাবাদের শক্তিপুরের বাসিন্দা শিশুটিকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যালে। সেখানেই সর্দির চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।

আসল রোগ ধরতে না পারায় শিশুটির অবস্থা খারাপ হতে শুরু করে। শ্বাসকষ্ট বাড়তে থাকায় শিশুটিকে এসএসকেএম-এ রেফার করা হয়।

জটিল অস্ত্রোপচারে সাফল্যে, শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম

এসএসকেএম-এর জরুরি বিভাগে পরীক্ষার সময়ও চিকিৎসকরা গলায় আটকে থাকা পেনের ঢাকনাটি ধরতে পারেননি। পরে শিশুটির আকার ইঙ্গিত এবং অবশ্যই ব্রঙ্কোস্পোপিতে গলায় পেনের আটকে থাকার বিষয়টি ধরা পড়ে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ৬ বছরের শাহজাহান শেখের অস্ত্রোপচার করা হয়। বের করা হয় ছয় ইঞ্চি পেনের ঢাকনা।

বৃহস্পতিবার সকালে শিশুটির পরীক্ষা করা হয়। সে সুস্থই আছে। আবার দুপুরের দিকে একবার পরীক্ষার পর সুস্থ বুঝলে শিশুটিকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+