ভেন্টিলেশনে মহানায়িকা,চিন্তায় চিকিৎসকরা

বারাবর হৃদস্পন্দেনর ওঠানামা, মহানায়িকার শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিৎসকরা
কলকাতা, ৩ জানুয়ারি : ফের সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অবস্থা সঙ্কটজনক। মহানায়িকাকে আপাতত ভন্টিলেশনে রাখা হয়েছে। শুক্রবার হাসপাতালসূত্রে এমনটাই জানানো হয়েছে।

রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে মহানায়িকাকে

মহানায়িকার হৃদস্পন্দনের বারবার ওঠানামার কারণে আগে থেকেই চিন্তায় ছিলেন চিকিৎসকরা। বুধবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন সুচিত্রা। আচমকা শ্বাসকষ্ট বেড়ে যায় তাঁর। বেড়ে যায় হৃদস্পন্দনও। বৃহস্পতিবার সকালের দিকে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। অবস্থার উন্নতি হলেও চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন সঙ্কট কাটেনি। আবারও অবস্থার অবনতি হতে পারে বলে আগেই জানিয়েছিল মহানায়িকার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিম।

এদিন চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মহানায়িকার ফুসফুসের সংক্রমণ কমাতে অ্যান্টিবায়েটিক দেওয়া হয়েছে। সেই কারণেই হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। স্টেরয়েড দেওয়া হয়েছে। তাঁর শরীরের রক্তে শর্করার পরিমাণও বেড়ে গিয়েছে অনেকটাই।

গত ২৩ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তারপর থেকেই শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+