RG Kar case: সন্দীপ-অভিজিতের জামিন বিরোধিতায় ধরনা চেয়ে হাইকোর্টে চিকিৎসকরা, বুধে মামলার শুনানি

Doctor Protest: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar rape and Murder case) ঘটনায় এখনও মেলেনি বিচার। তারই মাঝে ৯০ দিন পেরোলেও সিবিআই চার্জশিট দিতে না পারায় জামিনে মুক্ত হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার তারই প্রতিবাদে ফের পথে নামতে চলেছেন চিকিৎসকরা।

ধরনায় বসতে চেয়ে মামলা দায়েরের অনুমতি মিলল হাইকোর্টে (Calcutta HC)। মঙ্গলবার থেকে পরের সপ্তাহে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ধরনায় (Dharna) বসবেন পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চের সদস্যরা। ধরনায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন চিকিৎসক সংগঠনগুলি। মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের।

rg kar

আরজি করকাণ্ডে বিচারহীন ১২০ দিন কেটে গিয়েছে। বিচারের দাবিতে রাজপথে চিকিৎসকদের তীব্র প্রতিবাদ দেখেছে কলকাতা। লালবাজার স্বাস্থ্যভবন অভিযান ও ধর্মতলা দীর্ঘদিন অনশন মঞ্চে ধরনায় সামিল হয়েছিলেন চিকিৎসকরা (Doctors Protest)। এবার ফের ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ধরনায় সবুজ সংকেত মিলবে? হাইকোর্টে বুধবারই রয়েছে শুনানির সম্ভাবনা।

ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি লিখে ধরনাস্থলে অস্থায়ী মঞ্চ তৈরির করার জন্য অনুমতি চেয়েছে চিকিৎসক সংগঠনগুলি। কিন্তু ধরনায় বসার অনুমতি দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফে। এই মুহূর্তে ধরনার অনুমতি দেওয়া অসম্ভব বলে জানানো হয় পুলিশের তরফে। অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চিকিৎসক সংগঠনগুলি।

অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ যেমন জানানো হবে, তেমনই সন্দীপের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের অনুমোদন দেওয়ার দাবিতে ধরনায় বসতে চান চিকিৎসকরা। সিবিআইয়ের ব্যর্থতার অভিযোগ তুলেও প্রতিবাদ জানানো হবে ধরনা মঞ্চ থেকে।

প্রসঙ্গত, রবিবারই চিকিৎসক সংগঠনের সদস্যরা ধরনার ডাক দেন। সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাঁদের ছেড়ে দেওয়া হল সেনিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসক সংগঠনের সদস্যরা। এদিকে, সিবিআইয়ের ব্যর্থতার অভিযোগে অভয়ার দ্রুত ন্যায় বিচার চেয়ে আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ির সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছে শহরের দুটি সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+