বর্ধমান মেডিক্যাল কলেজে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, জারি চূড়ান্ত অচলাবস্থা
বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সৃষ্টি হয়েছে চূড়ান্ত অচলাবস্থা।
বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সৃষ্টি হয়েছে চূড়ান্ত অচলাবস্থা। চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েছেন বহু রোগী ও তাঁর আত্মীয়রা। যার জেরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে।

অভিযোগ, হাসপাতালে ভাঙচুরের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের মারধর করা হয়। যার প্রতিবাদে কর্মবিরতিতে বসেছে প্রায় কয়েকশো ডাক্তার।
শুধু বর্ধমান নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ ন্যূনতম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
মঙ্গলবার এই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। তার জেরে বৃহস্পতিবার রোগীর আত্মীয় ও পরিবারের লোকজন এসে ডাক্তারদের মারধর করে বলে অভিযোগ। অন ডিউটি চিকিৎসকের গায়ে হাত দেওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে গিয়েছে।












Click it and Unblock the Notifications