বন্ধ পরিষেবা, বিভিন্ন হাসপাতালে সকাল থেকেই হয়রানি-বিক্ষোভের মুখে পুলিশ

বন্ধ পরিষেবা, বিভিন্ন হাসপাতালে সকাল থেকেই হয়রানি-বিক্ষোভে পুলিশ।

এনআরআস কাণ্ডের জেরে দিনভর রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকায় তীব্র ভোগান্তির শিকার হয়েছেন রোগী ও তাঁদের আত্মীয়া। জুনিয়ারদের সঙ্গে সিনিয়ার ডাক্তাররাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় আন্দোলন আরও জোরালো হয়েছে। এমার্জেন্সি চালু রাখার কথা জানানো হলেও শহর ও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সেই পরিষেবা বন্ধ রাখার অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কলকাতায় বিভিন্ন হাসপাতালের সামনে রাস্তায় শুয়ে পথ অবরোধে সামিল হয়েছেন রোগীর আত্মীয়রা।

বন্ধ পরিষেবা, বিভিন্ন হাসপাতালে সকাল থেকেই হয়রানি-বিক্ষোভে পুলিশ

ডাক্তারদের এই আন্দোলনের জেরে বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে ইন্ডোর এবং বহু জায়গায় জরুরি বিভাগও কাজ করেনি বলে অভিযোগ রোগী ও তাঁদের আত্মীয়দের। হাসপাতালগুলিতে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের খোঁজে মরিয়া হয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে রোগীর আত্মীয়দের। মরণাপন্ন রোগীদের অ্যাম্বুলেন্সে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বাধ্য করা হয়েছে বলেই অভিযোগ। কলকাতার বিভিন্ন হাসপাতালে পরিষেবা না পেয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন রোগীর আত্মীয়রা।

এও অভিযোগ, রাজ্যের কিছু হাসপাতালে জরুরি বিভাগের বাইরে তালা ঝুলিয়ে বিক্ষোভে বসেছেন জুনিয়ার ডাক্তার ও ইনটার্নরা। কিছু হাসপাতালে রোগী ও তাঁদের আত্মীয়দের জরুরু বিভাগের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। এর ফলে কয়েকটি জায়গায় বিক্ষোভরত ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়দের তীব্র কথা কাটাকাটি হয়। যদিও সব অভিযোগই বিক্ষোভরত ডাক্তারদের জয়েন্ট ফোরামের তরফে অস্বীকার করা হয়েছে। সঙ্ঘবদ্ধ আন্দোলনকে কলঙ্কিত করতেই এটি পরিকল্পিত চক্রান্ত বলে পাল্টা অভিযোগ করেছেন ডাক্তাররা।

অভিযোগ, সোমবার কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় নিয়ে অশান্তির জেরে জুনিয়র ডাক্তারদের মারধর করেন রোগীদের আত্মীয়রা। তাতে গুরুতর আহত হন দুই জুনিয়র ডাক্তার। এরই প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে ডাক্তারদের সাতটি মিলিত সংগঠন।

বিক্ষোভরত ডাক্তারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জুনিয়র ডাক্তারদের দাবি-দাওয়া বিবেচনা করার আশ্বাসও দিয়েছেন তিনি। তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় রয়েছেন ডাক্তাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+