ফের চিকিৎসককে মারধর করার অভিযোগ দিনাজপুরের হাসপাতালে

চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে রুগীর পরিবার। এরপরই রুগীর পরিবারের সাথে চিকিৎসকদের ঝামেলা শুরু হয়।

চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে রুগীর পরিবার। এরপরই রুগীর পরিবারের সাথে চিকিৎসক দের ঝামেলা শুরু হয়। এই ঘটনায় চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে।

ফের চিকিৎসককে মারধর করার অভিযোগ দিনাজপুরের হাসপাতালে

আহত ওই চিকিৎসক নূর আলম আনসারি চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার তদন্ততে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। জানা গেছে এই ঘটনায় পুলিশ ওই রোগীর পরিবারের দুজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর মহকুমা হাসপাতালে বেলা ১১ টার সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূর আলম আনসারি রুগীদের দেখার জন্য রাউন্ডে আসেন। লিলি খাতুন নামে এক রোগীকে দেখার পর তার পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলতে শুরু করেন তিনি। হঠাৎ ওই রোগীর স্বামী জাহাঙ্গীর ও তার সঙ্গী সাথীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে গালিগালাজ ও মারধর করে। এরপরই ভাঙচুর করতে শুরু করে ওই ওয়ার্ডেও।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। নিগৃহীত চিকিৎসক নূর আলম আনসারি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। চিকিৎসককে নিগ্রহ করার প্রতিবাদে সরব হন ইসলামপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসক নিগ্রহের ঘটনায় দুজনকে আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আহত চিকিৎসক নূর আলম আনসারি চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+