নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হাতুড়ে শিক্ষক
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হাতুড়ে শিক্ষক
এক নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক হাতুড়ে চিকিৎসককে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার এই ঘটনার পর শ্রীকান্ত বেরা নামে ওই হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ যে মঙ্গলবার সন্ধ্যায় তার কাছে মায়ের জন্য ওষুধ চায় বছর বারোর এক নাবালিকা। সেই সময়ে ওই চিকিত্সক একাই ছিলেন। তিনি ওষুধ দেওয়ার নাম করে নাবালিকার সঙ্গে কথা বলার সময় শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘাটাল শহরের ১১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এই নাবালিকা। এই এলাকায় বসেন ওই হাতুড়ে চিকিত্সক।
বাড়িতে ফিরে আসার পর মেয়েটি তার মাকে বিষয়টি জানায়। তার পর এলাকার লোকজন সব কিছু শুনে ওই হাতুড়ে চিকিত্সককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায় যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications