১০ কেজির জিলিপি দেখেছেন কখনও, চলে আসুন জিলিপি মেলায়
'এতো বড়! সত্যি?' ভাদ্র সংক্রান্তি এলেই কয়েক বছর আগে শারদোৎসবের আগে একটি বহুজাতিক সংস্থার বহুল প্রচারিত বিজ্ঞাপনটিকেই যেন মনে করায় বাঁকুড়া- ১ ব্লকের প্রাচীণ ও সমৃদ্ধশালী গ্রাম কেঞ্জাকুড়া। কারণ প্যাঁচেভরা জিলিপির সাইজ নিয়ে বিতর্ক হতেই পারে৷
কিন্তু এখানে এই সময় তৈরি জিলিপির সাইজের কোনও সীমা নেই, এমনকি জিলিপির প্যাঁচেও যে শিল্প সৃষ্টি সম্ভব তা করে দেখিয়েছেন এখানকার মিষ্টান্ন শিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরা৷ আর আপনি চাইলে আপনার প্রিয়জনকে এখানকার তৈরী দশ কেজি ওজনেরও জিলিপি উপহার দিতে পারেন৷

একদম হেঁয়ালি নয়, ফি বছরই ভাদ্র সংক্রান্তির আগে থেকেই জিলিপি মেলার আয়োজন হয় বাঁকুড়ার এই গ্রামে। সেখানেই মেলে বৃহদাকার এই জিলিপি। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা জানিয়েছেন, ফি বছর ভাদ্র সংক্রান্তিতে রাঢ় বঙ্গে ভাদু পুজো হয়৷ আর এই পুজোকে কেন্দ্র করেই কেঞ্জাকুড়া গ্রামে বসে জিলিপি মেলা৷
ভোজনরসিক হিসেবে বাঙালির সুখ্যাতি কারও অজানা নয়৷ আর সেই খাবার মিষ্টি' হলে তো কথায় নেই। তাও আবার যে সে মিষ্টি নয়, জিলিপি৷ যার একেকটির সাইজ দেখলে মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক৷ বাসিন্দারা জানান, এই মেলার প্রধান আকর্ষণ জিলিপির সাইজ৷
জিলিপি মেলায় জিলিপির নুন্যতম ওজন তিন থেকে চার কেজি। এছাড়াও ক্রেতার চাহিদা অনুযায়ী জিলিপির ওজন দশ কেজিও হতে পারে। স্বাভাবিকভাবেই বাঁকুড়া ছাপিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন একদিনের এই জিলিপি মেলায়। এমনকি কে কত বড় সাইজের জিলিপি তৈরি করতে পারেন, তা নিয়ে মেলায় কারিগরদের মধ্যেও প্রতিযোগিতা হয়। কিন্তু চলতি বছরে অনাবৃষ্টিজনিত কারণে চাষাবাদ না হওয়া ও অন্য দিকে 'শিল্পগ্রাম' হাসেবে পরিচিত এই গ্রামের কাঁসা শিল্পও ধুঁকছে। তার মধ্যেও সব কিছুই হচ্ছে নিয়ম মেনে। কিন্ত বিক্রিবাটা তেমন নেই। কিছু মানুষ এসেছেন
অভ্যেস মতো। তবে ফি বছর যেখানে 'জাম্বো' জিলিপির টানে এখানে ছুটে আসেন অসংখ্য মানুষ, এবার সেই ছবির অভাব অনুভব করছেন কারীগর, বিক্রেতা থেকে কেঞ্জাকুড়ার মানুষও। কিভাবে তৈরি করেন এই জিলিপি? রহস্য উন্মোচনে আগ্রহী নন জিলিপি-র কারিগররা।
তবে তাঁদের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেল, তা হল- জিলিপি তৈরির মূল উপাদান বিরির বেসন ও আতপ চালের গুঁড়ি। আগের দিন রাত্রে আতপ চালের গুড়ি, বিরির বেসন, সামান্য পরিমানে ময়দা একটি বড় পাত্রে জল দিয়ে মেখে রাখা হয়। এই মিশ্রনটিকে বলা হয় 'খামি'৷ কারিগররা জানান, 'খামি' যত পুরনো হবে জিলিপি ততই সুস্বাদু ও মুচমুচে হবে।
এরপর ছিদ্র যুক্ত বিশেষ ধরণের কাপড়ের একটি পাত্র থেকে ঘি ভর্তি গরম কড়াইয়ে সাধারণ চলতি জিলিপির মতো তৈরি করা হয়। ভাজা হয়ে গেলে তা চিনির রসে ডুবিয়ে রাখা হয়৷ তাহলে আর দেরী কেন? জিভে জল আনা গরম মুচমুচে ঢাউস এই জিলিপির প্যাঁচ ভেঙ্গে স্বাদ গ্রহণের সুযোগ নিতে এক্ষুনি আপনার গন্তব্য হোক বাঁকুড়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের প্রাচীণ জনপদ কেঞ্জাকুড়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications