এমনকী রাজ্য সরকারি কর্মীরা কাগজ দেখতে চাইলেও কাগজ দেখাবেন না, বার্তা মমতার
রাজ্য সরকারি কর্মী কাগজ চাইলেও কাগজ দেখাবেন না, বার্তা মমতার
সিএএ নিয়ে আন্দোলন জোরদার করে চলেছে তৃণমূল কংগ্রেস। তাই সিএএ-র বিরোধিতায় রাজ্যবাসীদের চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি বলেছেন কোনও রাজ্য সরকারি কর্মী কাগজ চাইলেও যেন কেউ কাগজ না দেখান।

সিএএ-র বিরোধিতায় চরম বার্তা মমতার
দুর্গাপুরে প্রশাসনিক সভার মঞ্চ থেকে সিএএ নিয়ে রাজ্যবাসীকে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কোনও রাজ্য সরকারি কর্মী বা আধিকারিক যদি নাগরিকত্বের প্রমাণের কাগজ দেখতে চান তাহলে কেউ যেন কাগজ না দেখান। তাঁদের যেন বলা হয় রাজ্য সরকার কাগজ দেখাতে নিষেধ করেছে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় নাকি ১৫ জন ব্যক্তি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে বলে খবর পেয়েছিলেন তিনি।

মুখ্য সচিবকে কড়া নির্দেশ
বেশ কিছু ব্যাঙ্কের প্রতিনিধি বাড়ি বাড়ি ঘুরে গ্রাহকদের কাছ থেকে কাগজ দেখতে চাইছে বলে খবর। মুখ্যসচিব রাজীব সিনহাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই নিয়ে কড়া ব্যবস্থা নিতে। বিজেিপর নাম না করেই বেশ কিছু ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে রাজ্যে। এইঅ নিয়ে পদক্ষেপ করতে রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকেও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক জায়গায় নাকা চেকিং জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

হিংসা ছড়ানোর চেষ্টা বিজেপি
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাঁকুড়া জেলার কিছু জায়গায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। পরিস্থিতি মোকাবিলায় বাঁকুড়া এবং ওন্দা থানার পুলিসকে সতর্ক থাকতে বলেছেন তিনি। একই সঙ্গে শান্তি বজায় রাখতে রাজ্যবাসীকে প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications