লক্ষ্য শান্তিপূর্ণ ভোট, জলপাইগুড়িতে বাহিনী নিয়ে টহল জেলাশাসকের

শান্তিপূর্ণ ও অবাধ লোকসভা নির্বাচনের লক্ষ্যে আধাসামরিক বাহিনীর জওয়ান ও পুলিশকে নিয়ে জলপাইগুড়ির স্পর্শকাতর এলাকাগুলি ঘুরলেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়া।

শান্তিপূর্ণ ও অবাধ লোকসভা নির্বাচনের লক্ষ্যে আধাসামরিক বাহিনীর জওয়ান ও পুলিশকে নিয়ে জলপাইগুড়ির স্পর্শকাতর এলাকাগুলি ঘুরলেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়া। নির্বাচনে শান্তি বজায় রাখার ব্যাপারে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মাইকিংয়ের মাধ্যমে করেছেন প্রচার। কর্মসূচিতে অংশ নেন জেলা নির্বাচনী আধিকারিকেরাও।

লক্ষ্য শান্তিপূর্ণ ভোট, জলপাইগুড়িতে বাহিনীকে নিয়ে টহল জেলাশাসকের

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হবে জলপাইগুড়িতে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রথমেই জওয়ানদের নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজগঞ্জ বিধানসভার কুকুরযান গ্রামপঞ্চায়েতের চাউলহাটি গ্রামে যান জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়া। ঘোরেন গ্রামের প্রতিটি রাস্তা ও গলি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশ্বস্তও করেন জেলাশাসক। তিনি কথা বলেন ভাঙামালি গ্রামের মহিলা ভোটারদের সঙ্গে। অনেকে জানেনই না ভোট কবে। তাদের সেই তারিখ জানিয়ে, নির্ভয়ে ভোট দিতে আবেদন জানান জলপাইগুড়ির জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়া।

উল্লেখ্য, জলপাইগুড়ির চাউলহাটি এলাকাতেই বাড়ি সিপিএমের প্রাক্তন সাংসদ মহেন্দ্র রায়ের। সাংসদ থাকাকালীন মহেন্দ্র রায় ২০১৩ সালে ভোট দিতে পারেননি । এ নিয়ে তিনি সংসদেও অভিযোগ করেছিলেন। এলাকায় বিরোধীরা কার্যত কোনঠাসা। এমনকি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসে বহু মানুষ ভোটই দিতে পারেনি বলেও অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে জেলাশাসকের নেতৃত্বে আধাসামরিক বাহিনী ও পুলিশের টহলদারিতে কিছুটা আশ্বস্ত হয়েছেন এলাকাবাসী। পরে কোতয়ালির পাহাড়পুরেও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে টহল দেন অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়াল, এসডিও রঞ্জন কুমার দাস সহ পুলিশ কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+