পুর-নিয়োগ দুর্নীতি মামলা শুনলেন না বিচারপতি বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ! বহাল থাকল অস্বস্তি

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা রাজ্যের! মামলা শুনলেন না বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

এই সংক্রান্ত মামলার শুনানির জন্যে বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চকেই ধার্য করা হয়। সেই মতো আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু আদালত জানায়, মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয় নয়। তাই এটা শুনানি করা সম্ভব নয়। আর এরপরেই পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা থেকে অ্যাবহতি নেওয়ার কথা জানান বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়।

পুর-নিয়োগ দুর্নীতি মামলা শুনলেন না ডিভিশন বেঞ্চ! বহাল থাকল

ফলে মামলাটি ফের একবার প্রধান বিচারপতির বেঞ্চে ফিরে যাবে। নতুন করে কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে কলকাতা হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মধ্যেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, বাংলার একাধিক পুরসভাতে মোটা অঙ্কের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। একাধিক প্রভাবশালীর নামও তদন্তে উঠে আসে।

পুরো কেলেংকারিতে মোটা অঙ্কের টাকা বিনিময় হয়েছে। পুরো বিষয়টি কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেও পুর নিয়োগ দুর্নীতিতেও সিবিআইকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইডিকেও তদন্ত করতে বলেন। সেই মতো নয়া মামলা রুজু করে তদন্ত শুরু করে। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলা অবশ্য ফের একবার হাইকোর্টে ফিরে আসে।

পুর-নিয়োগ দুর্নীতি মামলা শুনলেন না ডিভিশন বেঞ্চ! বহাল থাকল

যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই মতো বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। আর সেই নির্দেশকে ফের একবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মতো বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির জন্যে যায়। কিন্তু সেই মামলা শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ। ফলে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অস্বস্তি বহাল থাকল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+