নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ
নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সভা শুরু হওয়ার আগেই ছড়াল বিশৃঙ্খলা। দলের প্রার্থীকে ঘিরে তৃণমূলের একাংশের কর্মীদের মধ্যে বিক্ষোভের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে মারধর ও চেয়ার ছোড়াছুড়ির। সবকিছুর ঠিক আগে সভাস্থলে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নওদা তৃণমূল মূলত দুই বড় গোষ্ঠীর নিয়ন্ত্রণে। একজন বিদায়ী বিধায়ক ও এবারের প্রার্থী সাহিনা মমতাজের গোষ্ঠী। অপরটি স্থানীয় সাংসদ আবু তাহের খান ও তাঁর ভাগ্নে সফিউজ্জামান হাবিবের নেতৃত্বাধীন। ব্লক সভাপতিত্বও রয়েছে হাবিবের হাতে। রবিবার দুপুরে সভাস্থলে অভিষেক পৌঁছানোর আগ থেকেই দলের কর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। তখনই দেখা দেয় কারা কোথায় বসবেন তা নিয়ে দ্বন্দ্ব।

এক তৃণমূল সমর্থক মঞ্চের ঠিক সামনে পৌঁছে অভিযোগ তোলেন, তাঁকে জোরপূর্বক বসা থেকে সরানো হয়েছে ও মারধর করা হয়েছে। তাঁর দাবি, "আমরা ঠিক মতো বসেছিলাম। চেয়ার দিয়ে কেন মারধর করা হলো?" স্থানীয় সূত্র জানায়, ওই যুবক সাহিনার গোষ্ঠীর। একই সময়ে সভাস্থলে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।
মঞ্চে ওঠার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেন, "যাঁরা এই দলের জার্সি পরে আছেন, সেই জার্সি পরে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেললে, এক মাসের মধ্যে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানো হবে। বাকি জীবন আর মাঠে ঢুকতে পারবেন না।"
তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার আগেই নওদায় সফিউজ্জামানের নামে দেওয়াল লিখন শুরু হয়। তবে শেষ পর্যন্ত দল সাহিনা মমতাজকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে। এর ফলে কেন্দ্রের কিছু জায়গায় বিক্ষোভ দেখা দেয়। পরবর্তীতে সফিউজ্জামানের গোষ্ঠীও দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নামে। তবে রবিবার অভিষেকের সভাস্থলে দুই পক্ষের দ্বন্দ্ব আবারও প্রকাশ পায়।
পুলিশ পরিস্থিতি সামাল দেয়। মঞ্চ থেকে নেমে আসেন সফিউজ্জামান। তিনি বলেন, "যে প্রার্থীকে দল সমর্থন করেছে, আমরা সবাই তাঁকে সমর্থন করব। কিছু মানুষ হয়তো আবেগে এ রকম আচরণ করছেন। তাঁদের বোঝাতে হবে।" সাহিনা মমতাজও জানান, "পরিকল্পিতভাবে দলের বিরুদ্ধে অবস্থান কারীদের দলের শৃঙ্খলা অনুযায়ী বিচার করা হবে।"
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications