আরজি করে অভয়ার আবক্ষ মূর্তি নিয়ে চর্চা, কী বললেন শুভেন্দু অধিকারী!

মহালয়ার দিনে জুনিয়র ডাক্তাররা আরজি কর হাসপাতালে অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন। এই মূর্তি নিয়ে বিতর্ক আছে। মূর্তিতে বিভৎসতা আছে। এই দাবি করছেন অনেকে। এটি বদল করে নতুন মূর্তি বসানো হোক। এই দাবিও উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

এই বিষয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাঁর কথায়, " সায় দেওয়া দরকার সরকার পক্ষের। যদিও অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচন করা জুনিয়র ডাক্তারদের নিজস্ব সিদ্ধান্ত। যেহেতু সেখানে সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন আছে, সেক্ষেত্রে আবক্ষ মূর্তি উন্মোচন করা সম্ভব হবে না। তবে এটাকে অভয়ার স্মৃতির উদ্দেশ্যে স্মারক বলা যেতে পারে।"

suvendu adhikari

তিনি আরও বলেন, " কারণ তিনি ওই মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। এক মর্মান্তিক ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তাই সার্বিকভাবে জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তকে রাজ্য সরকার বা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সায় দেওয়া দরকার।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মহালয়ার দিন থেকে।শুভেন্দু অধিকারী বলেন, " পিতৃপক্ষে এর আগে বহু পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সনাতনীরা আওয়াজ তোলার পরেই উনি (মুখ্যমন্ত্রী) কালকে একটা জায়গায় গিয়ে বলছেন পিতৃপক্ষে উদ্বোধন করা যায় না। আমরা সনাতন বিরোধীরা আওয়াজ তোলার পাশাপাশি সু-পরামর্শ দেই। উনি যদি সেই সুপরামর্শকে গ্রহণ করে থাকেন, সেটা খারাপ কিছু নয়।"

পূর্ব মেদিনীপুরে আজ ভার্চুয়ালি ১৫ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোঁচা দিয়েছেন। তিনি বলেন, " যে ১৫ টি পুজো প্যান্ডেলের তালিকা পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেগুলো এখনও কমপ্লিট হয়নি। মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখাছেন (পুলিশ) তারা ঠকাচ্ছে। ফলে পুলিশ রাজ্য সরকারকে ঠকাচ্ছে।"

মঙ্গলবার দেবীপক্ষের পূণ্যলগ্নে নন্দীগ্রামে এক অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। শহিদ ও আহত পরিবারের সম্মান ও অর্ঘ্য দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+