তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়বে অস্বস্তি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

আপাতত ভারী বৃষ্টির (rain) কোনও পূর্বাভাস না থাকলেও সোমবার-মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত এবং তার থেকে নিম্নচাপ (Low Pressure area) তৈরির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে গাঙ্গেয়

আপাতত ভারী বৃষ্টির (rain) কোনও পূর্বাভাস না থাকলেও সোমবার-মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত এবং তার থেকে নিম্নচাপ (Low Pressure area) তৈরির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আপাতত উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গ (South Bengal) সর্বত্রই তাপমাত্রা বাড়বে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তার থেকে অস্বস্তিও বাড়বে বলে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

 কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। বাকি চার জেলা কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদগ জেলার কোনও কোনও জায়গায় হাল্কার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে এর পরের তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও, পরবর্তী তিনদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ১৮ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় এই এলাকাতেই একটি নিম্নচাপ তৈরি হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিকানের, নরনাউল, হয়ে উত্তর প্রদেশের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বারানসী, রাঁচি, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৩.৯)
বর্ধমান (২২)
কোচবিহার (২৬.৪)
দার্জিলিং (১৫.৬)
দিঘা (২৪.৪)
কলকাতা (২৫.৬)
দমদম (২৫.৯)
কৃষ্ণনগর (২৬)
মালদহ (২৪.৮)
মেদিনীপুর (২৮.১)
শিলিগুড়ি (২৭)
শ্রীনিকেতন (২৩.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+