উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি! দক্ষিণবঙ্গের জন্য কোন পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

আপাতত গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। সোমবারও কলকাতা এবং আশপাশের এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম।

আপাতত গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। সোমবারও কলকাতা এবং আশপাশের এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন
পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ এক ডিগ্রি
সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন অর্থাৎ জুনের শুরুর দিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় এই সম্ভাবনা বেশি রয়েছে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

দার্জিলিং ২১.৪
কোচবিহার ৩১
জলপাইগুড়ি ৩০.৮
শিলিগুড়ি ৩০.৮
মালদা ৩৭.২

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী ২ দিন আবহাওয়া শুকনো থাকলেও পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার সব জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

বাঁকুড়া ৪০.৫
আসানসোল ৩৯.৪
মেদিনীপুর ৩৮.৩
শ্রীনিকেতন ৩৯.১
বর্ধমান ৩৭.৮

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত গরম থেকে রেহাই নেই। এছাড়া আগামী দুদিন বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

বহরমপুর ৩৮.৪
ব্যারাকপুর ৩৬.৯
দিঘা ৩৫.৪
দমদম ৩৭.৩
ক্যানিং ৩৫
ডায়মন্ডহারবার ৩৫.৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+