অস্ত্রোপচারের পর ছাড়া পেলেন, হেঁটেই বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
অস্ত্রোপচার হয়ে গিয়েছিল রবিবার দুপুরে। হাসপাতাল মেডিকেল বুলেটিন প্রকাশ করে। সেখানে এই কথা জানানো হয়। বিকেলের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কেমন আছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?
রবিবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হয়েছিলেন কি কারনে তিনি ভর্তি হলেন তাই নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল ছোট একটি অস্ত্রোপচার কথা ছিল তার সেজন্যই তিনি হাসপাতলে গেলেন এ কথা জানা যায়।

দুপুরে হাসপাতালের তরফ থেকে একটি মেডিকেল বুলেটিন বাইরে আসে বুলেটিনে জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অস্ত্রচার শেষ হয়েছে সম্পূর্ণ সফল হয়েছে এই অস্ত্রোপচার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডো স্থিতিশীল রয়েছেন ছোট্ট একটি অস্ত্রপোচার হবে কথা জানানো হয়েছিল আগেই
কী কারণে অস্ত্রোপ্চার হল? শরীরের কোন অংশে অস্ত্রোপচার হল? তাই নিয়ে হাসপাতালে তরফ থেকে বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেটে এই ছোট্ট অস্ত্রোপচার হয়েছে তিনি পেটের ব্যাথা নিয়ে এ দিন হাসপাতালে গিয়েছিলেন।
হাসপাতালের তরফ থেকে অভিষেকের জন্য দ্রুত আরোগ্য কামনা করা হয়। বিকেলের দিকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুটি দেওয়া হয়েছে। সেই কথা আগেই জানা গিয়েছিল। তবে দলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে একটি বার্তা দিয়েছিলেন এক্স হ্যান্ডেলে। সাংগঠনিক কাজকর্ম থেকে দিন কয়েকের জন্য তিনি ছুটি নিচ্ছেন। এ কথা জানিয়েছিলেন তিনি। শারীরিক কারণে তিনি ছুটি নিচ্ছেন। একথাও জানানো হয়।
চোখের সমস্যায় দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুগছেন। তাহলে সেই সমস্যা কী আবার বেড়েছে? চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যাবেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপর দেখা যায় ওই বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভর্তি হয়েছেন। জানা যায়, দুপুরেই অস্ত্রোপ্রচার হবে।
এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। পায়ে হেঁটে তিনি বেরোন। বাইরের দরজায় এসে গাড়িতে ওঠেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাঁর সঙ্গে ছিলেন। অভিষেককে অভিবাদন জানান তিনি।












Click it and Unblock the Notifications