ইংরেজি নির্দেশিকা বোধগম্য নয় কর্মীদের, পার্থ তাই লিখবেন বাংলায়

প্রধানমন্ত্রী
কলকাতা, ৭ নভেম্বর: ইংরেজিতে কোনও নির্দেশিকা বা নোটস লিখলে আকছার তার অপব্যাখ্যা হচ্ছে। আবার এক-একজন অফিসার একই বয়ানের তর্জমা করছেন নানাভাবে। এর ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই শিক্ষা দফতরের যাবতীয় নির্দেশিকা, নোটস ইত্যাদি বাংলায় লেখার সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি নিজেই সংবাদমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেছেন।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, যে নির্দেশ, নোটস কর্মীদের কাছে পৌঁছচ্ছে, প্রায়ই তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কেউ আবার পড়ে ইংরেজি বয়ানের অর্থই ধরতে পারছেন না। অন্যকে জিজ্ঞেস করতে হচ্ছে। এর জেরে বিভ্রান্তি ছড়াচ্ছে। আবার একজন আমলা একটি নির্দেশিকা যেভাবে ব্যাখ্যা করছেন, অন্য আমলা তার উল্টো বলছেন। এর ফলে আটকে যাচ্ছে সরকারি কাজ। এহেন অচলাবস্থা দূর করতে বাংলায় নির্দেশিকা, নোটস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পার্থবাবু।

ওয়াকিবহাল মহলের মতে, বামফ্রন্ট সরকার এক সময় প্রাথমিক স্তরে ইংরেজিকে নির্বাসন দিয়েছিল। হাইস্কুলে যে ইংরেজি পড়ানো হত, তাও যথেষ্ট নড়বড়ে। সেদিনের ছাত্ররা আজ সরকারি দফতরে কর্মী, আমলা। ইংরেজিতে নড়বড়ে থাকার ফলে কর্মক্ষেত্রে এঁরা নিজেরা সমস্যায় পড়ছেন এবং সরকারকেও সমস্যায় ফেলছেন। তাই ইংরেজি নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি তৈরি হচ্ছে। হচ্ছে অপব্যাখ্যাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+