দিনহাটায় 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি তৃণমূল নেতাকে
যুব তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করল দুষ্কৃতীরা।
যুব তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দিনহাটায়। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুই দলের কোন্দলের ফলেই তৃণমূলের এই যুব নেতাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটার ২ নম্বর ব্লকের সামনে বাইকে চেপে এসে দুষ্কৃতীরা হামলা চালায়। সেইসময় তৃণমূল নেতা রতন মোদক বাড়ি ফিরছিলেন। বাড়ির প্রায় কাছেই তাঁকে দেখে বাইকে চেপে আসা দুষ্কৃতীরা একেবারে সামনে থেকে গুলি চালায়।
ঘটনার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। রতনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
ঘটনার সময় এক তৃণমূল কর্মী রতনের সঙ্গে ছিলেন। তাঁর দাবি উদয়ন গুহের লোকেরাই রতনকে প্রাণে মারার চেষ্টা করেছে। রতন মোদক স্থানীয় খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ছিলেন। এলাকার লোকের একডাকে তাঁকে চেনে।












Click it and Unblock the Notifications