দলীয় নেত্রীকে এমনই 'কটাক্ষ' এক সময়ের বাম নেতা দিনহাটার উদয়ন গুহর, কেন এমন হল

পুলিশের কাজ শুধু তোলা আদায় নয়। কোনও বিরোধী নেতা-নেত্রী নন, এমনটাই বললেন দিনহাটার তৃণমূল বিধায়ক তথা পুর চেয়ারম্যান উদয়ন গুহ। এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে থানা ঘেরাও-এর হুমকি দিয়েছেন তিনি।

পুলিশের কাজ শুধু তোলা আদায় নয়। কোনও বিরোধী নেতা-নেত্রী নন, এমনটাই বললেন দিনহাটার তৃণমূল বিধায়ক তথা পুর চেয়ারম্যান উদয়ন গুহ। এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে থানা ঘেরাও-এর হুমকি দিয়েছেন তিনি।

 দলীয় নেত্রীকে এমনই 'কটাক্ষ' দিনহাটার উদয়নের

কোচবিহারের দিনহাটায় একের পর এক বেড়ে চলেছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। বন্ধ দোকানের দরজা কিংবা শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে একাধিক। এলাকায় দু মাসে কমপক্ষে ১০ টি দোকানের চুরির ঘটনা ঘটেছে। বাদ যাচ্ছে না সাধারণের বাড়ি-ঘরও। প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পুলিশকে একাধিকবার জানিয়েও কোনও ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। এই ধরনের ঘটনার প্রতিবাদ করে দিনহাটা পুরসভার চেয়ারম্যানসহ পুর কাউন্সিলররা দিনহাটার আইসিকে ডেপুটেশন দেন।

থানা থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দেন উদয়ন গুহ। তিনি বলেন, মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। তোলাবাজি করা নয়। ডেপুটেশনে কাজ না হলে থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন উদয়ন গুহ।

তবে উদয়ন গুহ-র মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তাহলে কি বর্তমান দল কিংবা প্রশাসনের প্রতি সন্তুষ্ট নন একসময়ের এই বাম বিধায়ক। পুলিশকে তোলাবাদ বলে মন্তব্য করে দলীয় নেত্রীকেই তিনি কটাক্ষ করলেন বলে মনে করেছেন জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+