যাদবপুরকাণ্ডে এবার কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলীপ ঘোষের
নজিরবিহীনভাবে বৃহস্পতিবারের কলকাতা দেখেছে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর হেনস্থার ঘটনা। বাংলা সাক্ষী থেকেছে এক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কারণে উপাচার্য -আচার্যের সংঘাতের।
নজিরবিহীনভাবে বৃহস্পতিবারের কলকাতা দেখেছে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর হেনস্থার ঘটনা। বাংলা সাক্ষী থেকেছে এক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কারণে উপাচার্য -আচার্যের সংঘাতের। বাংলার গর্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়োর হেনস্থা কাণ্ড ঘিরে এবার কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে গেরুয়া শিবির।

বিজেপির তরফে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের তাণ্ডবে জেরে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি শিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় এবার বিজেপি শিবির কোমর বেঁধে নামছে ময়দানে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর সেই চিঠিতে গোটা পরিস্থিতি ঘিরে রাজ্যসরকারকেও আক্রমণ করতে ছাড়েনননি দিলীপ ঘোষ।

চিঠিতে কী জানানো হয়েছে?
স্বরাষ্ট্রমন্ত্রী তথা দাপুটে বিজেপি নেতা অমিত শাহকে চিঠিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে পুলিশের কাজ করতে হচ্ছে রাজ্যপালকে। যা অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক। এমন এক পরিস্থিতির কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক যাদবপুরকাণ্ডের বিবরণ দেন দিলীপ ঘোষ।

কী ঘটেছিল যাদবপুরে?
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ বিজেপির কয়েকজন নেতা নেত্রী। সেই সময় সেখানে বাম ছাত্রদের হাতে হেনস্থা হতে হয় মন্ত্রীকে। ঘটনার পরও পুলিশ না ডাকায়, যাদবপুরের উপাচার্যকে ফোন করেন রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকর এরপর রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর কী ঘটেছে?
ঘটনা নিয়ে সক্রিয় ভূমিকা পালন না করায় , খোদ রাজ্যপাল নিজে ক্যাম্পাসে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করেন। প্রসঙ্গত, রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে, তিনি জানান রাজ্যপাল যেন ক্যাম্পাসে না যান। সেকথা কানে না নিয়েই ক্যাম্পাসে গিয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন জগদীপ ধানকড়।












Click it and Unblock the Notifications