শোভন-বৈশাখীকে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ! যোগদান নিয়ে দিলেন স্পষ্ট বার্তা

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যাকে দলে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যাকে দলে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবারই তাঁরা বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা দিলেন রাজ্য সভাপতি। অর্থাৎ তাঁর তরফে শোভন-বৈশাখীর যোগদান নিয়ে সবুজ সংকেত দিয়েই রাখলেন দিলীপ ঘোষ।

শোভন-বৈশাখীকে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ! যোগদান নিয়ে দিলেন স্পষ্ট বার্তা

তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যোগদান প্রসঙ্গে আমিও শুনেছি। তাঁরা যদি যোগদান করেন, তবে তাঁদের স্বাগত। বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর বিরাটির বাড়িতে রিভিউ মিটিং-এর মাঝেই এক প্রশ্নের উত্তরে এই কথা জানান। তাঁর কথায়, শোভনবাবুর মতো অভিজ্ঞ নেতা যদি দলের আসেন, তাতে লাভই হবে বিজেপির।

একইসঙ্গে তিনি বলেন, বিজেপিতে যোগদান করতে চেয়ে অনেক নেতাই যোগাযোগ করছেন। তাঁদের পুলিশ কেসের ভয় দেখিয়ে আটকে রাখা হয়েছে। তৃণমূল শেষ হয়ে গিয়েছে। এখন ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল টিকে রয়েছে। ২০২১-এ বিধানসভা নির্বাচন হলেই তৃণমূলের অস্তিত্ব বিলুপ্ত হবে।

মঙ্গলবার থেকে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে, বুধবারই শোভন-বৈশাখী যোগ দিচ্ছেন বিজেপিতে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাতের বিমানেই দিল্লিও রওনা হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, শোভনের ব্যাপারে ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি এদিনই জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন। একইসঙ্গে বৈশাখীকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায় ফিশারি স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করার পর থেকেই জল্পনার পরাদ চড়ছিল। অবশেষে সেই জল্পনাকে সত্যি করে শোভন বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে রাজনৈতিক মহলের একাংশ নিশ্চিত। সঙ্গে বৈশাখীও যাচ্ছেন বিজেপিতে।

[স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের কোথায় কী চলছে, দেখুন ছবিতে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+