তৃণমূলীদের স্ট্রেচারে করে বাড়ি পাঠানোর ফরমান দিলীপের, পঞ্চায়েত ভোটেও সন্ত্রাসের আবহ
মারের বদলা মার, পুলিশের কপালে দুঃখ আছে বলেও হুঁশিয়ারির পর এবার পঞ্চায়েত ভোটে গোলমাল পাকাতে এলে স্ট্রেচারে করে বাড়ি পাঠানোর ফরমান জারি করলেন বিজেপি রাজ্য সভাপতি।
মারের বদলা মার দিতে হবে- বিজেপি রাজ্য সভাপতি এই হুঙ্কার ছাড়ার পরই পঞ্চায়েত ভোটের মনোনয়নে প্রতিরোধ শুরু করেছিল বিজেপি। তারপর পুলিশের কপালে দুঃখ আছে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপবাবু। এবার পঞ্চায়েত ভোটে গোলমাল পাকাতে এলে স্ট্রেচারে করে বাড়ি পাঠানোর ফরমান জারি করলেন বিজেপি রাজ্য সভাপতি।

রবিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মনোনয়নের প্রভাব এবারের নির্বাচনে পড়তে বাধ্য। ভোটে হিংসার প্রভাব পড়বেই। তবে এবার শাসক দল গোলমাল পাকাতে এলে মার খেয়ে হাসপাতাল হয়ে ঘরে ফিরবেন তাঁরা। তাঁদেরকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে বলে হুঙ্কার ছাড়লেন দিলীপ ঘোষ। আর এদিন খড়গপুরের সভায় তাঁর এই ফরমান জারির পর শ্রীরাম ধ্বনি তুলে সমর্থন জানান বিজেপি কর্মীরা।'
দিলীপবাবু বলেন, 'শাসকদল তৃণমূল যে ভাষায় ঝামেলা পাকাচ্ছে। আমরাও সেই ভাষায় উত্তর দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এবার ভোটের দিন কোনও ঝামেলা মানব না। মানুষ গ্রামে প্রতিরোধ গড়ে তুলবে। কোনও বহিরাগতকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না।'
এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলকেও একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'অনুব্রতবাবু বলেছেন বিজেপি ঝাড়খণ্ড থেকে লোক এনেছেন। শাসকদল কোথা থেকে লোক আনছে। তিনি পাল্টা বার্তা দেন সাহস থাকলে ঘোমটা খুলে নামুক। আমরাও দেখিয়ে দেব।' এদিন বিদ্বজ্জনদের শাসকের তাঁবেদার বলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications