যত বড় নেতা, তত বড় জেল! কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেসকে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
কাটমানি নিয়ে ফের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বীরভূমের লাভপুরে দলীয় সভায় তিনি বলেন, যত বড় নেতা, তার জন্যতত বড় জেল।
কাটমানি নিয়ে ফের তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বীরভূমের লাভপুরে দলীয় সভায় তিনি বলেন, যত বড় নেতা, তার জন্য তত বড় জেল। কাটমানির নামে গরিব মানুষের টাকা লুট করা হয়েছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।

'বাড়ি গাড়ি কাটমানি থেকে'
তৃণমূল নেতাদের বাড়ি, গাড়ি কাটমানি থেকেই। এদিন এমনটাই অভিযোগ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, একটা সময় তৃণমূল নেতারা একটা বিড়ি দুবার টানতেন। এখন দামি সিগারেট
ছাড়া তাদের চলে না। যাঁদের কিছু ছিল না, তাঁদের বাড়ি, গাড়ি হয়েছে। কোথা থেকে পেলেন টাকা, প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

'যত বড় নেতা, তত বড় জেল'
বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা কাটমানি ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে যত বড় নেতা, তার জন্য তত বড় জেলের
বন্দোবস্ত করা হবে। যত বড় নেতা হবেন, তাদের তত বেশিদিন জেলে থাকতে হবে বলেও হঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি।

'আগে টাকা ফেরত, তারপর বিজেপিতে'
দিলীপ ঘোষ বলেন, সিবিআই-এর চিঠি পেলেই তৃণমূল নেতারা বিজেপিতে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। বিজেপি নীতি নিয়েছে, আগে গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে, তারপর সেইসব নেতাদের
বিজেপিতে স্থান দেওয়া হবে।












Click it and Unblock the Notifications