‘২০২১-এ বেকার হবেন মমতা! নবান্ন ছেড়ে কালীঘাটে সবজি কাটবেন’, দেখুন ভিডিও

তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২০২১-এর পর পিসি-ভাইপো ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবেন না।

তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২০২১-এর পর পিসি-ভাইপো ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবেন না। দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ২০২১-এ নবান্ন ছেড়ে কালীঘাটে বসে সবজি কাটতে হবে দিদিকে।

‘নবান্ন ছেড়ে কালীঘাটে সবজি কাটবেন মমতা’, দেখুন ভিডিও

দিলীপের কথায়, ২০২১ সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বেকার হয়ে যাবেন। তাঁর আর কোনও কাজ থাকবে না। তিনি সরকারেও থাকবেন না। আর তাঁর দলটাও থাকবে না। উঠে যাবে। তাই বেকার হয়ে কালীঘাটের বাড়িতে বসে সবজি কাটতে হবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

‘নবান্ন ছেড়ে কালীঘাটে সবজি কাটবেন মমতা

এখনই বিজেপির সভায় যে লোক হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পর্যন্ত বিজেপিতে নাম লেখাচ্ছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন অবশ্যম্ভাবী। এমনকী তৃণমূলের বহু নেতা-মন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরাও সময় বুঝে তৃণমূল ছাড়বেন। তৃণমূলে পিসি-ভাইপো ছাড়া কেউ থাকবেন না।

‘নবান্ন ছেড়ে কালীঘাটে সবজি কাটবেন মমতা

পঞ্চায়েতের ঝটকায় বিভিন্ন জেলায় সরকারি আধিকারিক পাল্টাচ্ছেন মুখ্যমন্ত্রী, লোকসভা নির্বাচনে বিজেপি ২২টা আসন পেয়ে গেলে, জেলা তৃণমূলের সভাপতিদেরই পাল্টে দেবেন তিনি। আর ২০২১-এর পর পুরো সরকারটা পাল্টে কালীঘাটে গিয়ে সবজি কাটতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+