পুর নির্বাচনের দামামা বাজতেই পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, প্রতিরোধ গড়ে তোলার ডাক

আসন্ন পুর নির্বাচনে তৃণমূলকে যে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দেওয়া হবে না, তা জেলা সফরে বুঝিয়ে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আসন্ন পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দেওয়া হবে না, তা জেলা সফরে বুঝিয়ে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুথ পর্যায়ে দল কতটা শক্তিশালী সেই খোঁজও নিচ্ছেন তিনি। এই শক্তিতেই পঞ্চায়েত নির্বাচনের মতো কিছু করলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান তিনি। তাতে পুলিশ যদি কোনও রকমের পক্ষপাতমূলক আচরণ করে, তাহলেও, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

 পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

পঞ্চায়েত নির্বাচনের মতো কিছু করলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায় বিজেপি তাতে পুলিশ যদি কোনও রকমের পক্ষপাতমূলক আচরণ করে, তাহলেও, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন দিলীপ ঘোষ। পুলিশ য়দি সভা, সমাবেশ করতে বাধা দেয় তাহলেও প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি।

বুথ কমিটি চাই ১০০ শতাংশ

বুথ কমিটি চাই ১০০ শতাংশ

সূত্রের খবর অনুযায়ী, হুগলি জেলা সফরে, তাঁকে দলের তরফ থেকে জানানো হয়, সেখানে ৭৫ শতাংশ বুথ কমিটি তৈরি হয়েছে। দিলীপ ঘোষ খুব তাড়াতাড়ি ১০০ শতাংশ বুথ কমিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। যেখানে সমর্থন বাড়ছে, সেখানে মানুষকে সংগঠিত করার ডাকও দিয়েছেন তিনি।

২০১৮-র পুনরাবৃত্তি এড়াতে চায় বিজেপি

২০১৮-র পুনরাবৃত্তি এড়াতে চায় বিজেপি

দলের নেতা সায়ন্তন বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ২০১৮-র পঞ্চায়ত ভোটের সময়কার পরিস্থিতি এড়াতে চান তারা। ২০১৮ থেকে শিক্ষা নিয়ে তৃণমূলের মোকাবিলায় পরবর্তী পরিকল্পনা তারা তৈরি করছেন। বিজেপির অভিযোগ সেই সময় তৃণমূলের ভয়ে বিজেপির অনেক প্রার্থী মনোনয়ন জমা করতে পারেননি।

সিএএ-র প্রচারে মিলছে সাড়া

সিএএ-র প্রচারে মিলছে সাড়া

সিএএ-র সমর্থনে শরণার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। অমিত শাহের ১ মার্চের রাজ্য সফরের পরেই সিএএ-র সমর্থনে প্রচারে আরও গতি আসবে বলেই মনে করছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+