তিনি খরচের খাতায় নাম লিখিয়েছেন! যেদিন সরকার ভেঙে দেব, সেদিন অনাথ হবেন, দিলীপের মন্তব্যে নয়া জল্পনা

তিনি খরচের খাতায় নাম লিখিয়েছেন! যেদিন সরকার ভেঙে দেব, সেদিন অনাথ হবেন, দিলীপের মন্তব্যে জল্পনা

ভাঙাভাঙির অভ্যাসটা পাল্টে ফেলুন। এবার দড়ার কথা ভাবুন। উত্তর ২৪ পরগনার এক সভায় তৃণমূল কংগ্রেস নেতাদের প্রতি এমনটাই আহ্বান দিলীপ ঘোষের। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেদিন সরকার ভেঙে দেব, সেদিন অনাথ হয়ে যাবেন।

তাঁর হারানোর কিছু নেই

তাঁর হারানোর কিছু নেই

দিলীপ ঘোষ বলেন, তাঁর হারানোর কিছু নেই। তিনি খরচের খাতায় নাম লিখিয়েছেন। তবে তিনি রাজ্যের তৃণমূল সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

 পুলিশের সঙ্গে তৃণমূলকে আক্রমণ

পুলিশের সঙ্গে তৃণমূলকে আক্রমণ

পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের আক্রমণ করে তিনি বলেন, ছেলে, বউ, মেয়ে কোথায় থাকবে, তা চিন্তা করে রাখুন। সঙ্গে নিজেরাও কোথায় থাকবেন, তা চিন্তা করে রাখুন। তিনি অভিযোদ করেন, সাধারণ মানুষের জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই পুলিশ ও তৃণমূল।

চাকা ঘুরবে

চাকা ঘুরবে

দিলীপ ঘোষ বলেন, পরিস্থিতি একইরকম চলতে পারে না। চাকা ঘুরবেই। যারা নিজেদের ওপর ভরসা করতে পারে না, কর্মীদের ওপর ভরসা করতে পারে না, তারা কীভাবে বিজেপির সঙ্গে সড়বে প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

সবজির দাম বাড়লেও মোদী, আলুর দাম বাড়লেও মোদী

সবজির দাম বাড়লেও মোদী, আলুর দাম বাড়লেও মোদী

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, সবজির দাম বাড়লেও মোদীজি দায়ী। আবার আলুর দাম বাড়লেও মোদীজিই দায়ী। দিদি কোন দায়িত্বে রয়েছেন, প্রশ্ন করেন দিলীপ ঘোষ। এই সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আম্ফানের ত্রাণ ও রেশনের দুর্নীতির অভিযোগ ফের একবার তোলেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+