তৃণমূলের ‘বেনোজল’ ঢুকেছে বিজেপিতে! কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই ‘চরম’ সিদ্ধান্ত চান দিলীপ
তৃণমূলের ‘বেনোজল’ ঢুকেছে বিজেপিতে! কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই ‘চরম’ সিদ্ধান্ত চান দিলীপ
বাংলার বিধানসভা ভোটে বিপর্যয়ের পর এই প্রথম পর্যালোচনা বৈঠকে বসছে বিজেপি। বিজেপির কার্যকর্তাদের নিয়ে এই বৈঠকে কেন ভোটে ভরাডুবি তা নিয়ে আলোচনা হবে। এই আলোচনায় দিলীপ ঘোষরা জানতে চাইবেন, ভোটের আগে তৃণমূল থেকে ঢুকে পড়া 'বেনোজল'দের নিয়ে কী সিদ্ধান্ত নেবে বিজেপি!

তৃণমূলের দলবদলুদের নিয়ে চরম সিদ্ধান্ত চায় বিজেপি
ভোটের মুখে তৃণমূল ছেড়ে হেভিওয়েট অনেক নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। সেই তালিকায় রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো বড় নামও। তাঁকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বিজেপির কার্যকারিণী বৈঠকে হাজির হবেন কি না পরের কথা, বিজেপির বঙ্গ নেতৃত্ব চাইছে তৃণমূলের দলবদলুদের নিয়ে চরম সিদ্ধান্ত নিতে।

তৃণমূল থেকে আসা দলবদলুদের ভবিষ্যৎ কী বিজেপিতে?
মোট কথা, ২৯ জুন মঙ্গলবার হেস্টিংসে বিজেপির সদর দফতরে কার্যকারিণী বৈঠক থেকে একটা সিদ্ধান্ত নিতে চান দিলীপ ঘোষরা। এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। থাকেবন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। তাঁদের সামনেই আলোচনা হবে বিজেপিতে তৃণমূল থেকে আসা দলবদলুদের ভবিষ্যৎ নিয়ে।

তৃণমূলের বেনোজলদের নিয়ে কী অভিমত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের
বিজেপির রাজ্য নেতৃত্ব জানতে চাইছে তৃণমূলের বেনোজলদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কী অভিমত পোষণ করে। বাংলায় বিজেপির ভরাডুবির কারণ নিয়ে আলোচনা প্রসঙ্গেই তৃণমূল-ত্যাগী নেতাদের নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে বঙ্গ বিজেপিতে কেন্দ্রীয় শাসন নিয়েও সরব হবেন রাজ্যের নেতারা। এ ব্যাপারে রাজ্য নেতারা নিজেদের মত ব্যক্ত করবেন নাড্ডার সামনে।

তৃণমূল থেকে বানের জলের মতো যোগদানেই বুমেরাং হয়েছে
হারের মুখ্য কারণ হিসেবে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ মনে করেন, তৃণমূল থেকে বানের জলের মতো নেতাদের যোগদান করানো বুমেরাং হয়েছে। তার ফল ভুগতে হয়েছে বিজেপিকে। বিজেপির আদি নেতারা অনেক ক্ষেত্রেই সক্রিয় ছিলেন না নতুনদের গুরুত্ব দেওয়ায়। তারপর বানের জলের মতো নেতাদের যোগদানে দলের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। তাই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চায় বিজেপি।

বিজেপি মনে করছে, বেনোজল যত বেরিয়ে যায় ততই ভালো
ইতিমধ্যযে তৃণমূলে ঘরওয়াপসি শুরু হয়েছে। ভোটের ফল প্রকাশের পর বিজেপিতে যাওয়া অনেক নেতাকর্মী ফিকে গিয়েছেন তৃণমূলে। অনেক ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখিয়ে দল ভাঙানোর অভিযোগ করলেও, বিজেপি মনে করছে, বেনোজল যত বেরিয়ে যায়, ততই ভালো। এখন বঙ্গ বিজেপি জানতে চাইছে ব্যাপারে নাড্ডা ও কেন্দ্রীয় নেতৃত্বের মত কী?












Click it and Unblock the Notifications