মুকুল-পর্বের মাঝেই দিলীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন! জল্পনা নিয়ে দিলেন তাৎপর্যপূর্ণ জবাব সভাপতি

দিলীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন! মুকুল-পর্বের মাঝেই জল্পনা নিয়ে দিলেন জবাব

বঙ্গ বিজেপিতে মুকুল রায় বনাম দিলীপ ঘোষ দ্বন্দ্ব নতুন মাত্রা নিয়েছে সম্প্রতি। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উভয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় পারস্পরিক বিবৃতিকে কেন্দ্র করে। এই আড়াই বছরে তা বন্ধ তো হয়ইনি, মাঝেমধ্যেই চূড়ান্ত রূপ নেয় জল্পনা। এবার দিল্লির বৈঠকের পর এ প্রসঙ্গ উঠতেই কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ যদি পদত্যাগ করত...

দিলীপ ঘোষ যদি পদত্যাগ করত...

সাংবাদিক বৈঠকের মাঝেই এদিন দিলীপকে ছুঁড়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন। দিলীপ ঘোষ কি পদত্যাগ করতে চেয়েছিল? তার উত্তরে তিনি বলেন, দিলীপ ঘোষ যদি পতদ্যাগ করত আর কেউ থাকত না দলে। বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে তাঁর বুকে পা দিয়েই রাজনীতি করব।

পদত্যাগের প্রশ্নই নেই, লক্ষ্য একটাই

পদত্যাগের প্রশ্নই নেই, লক্ষ্য একটাই

দিলীপের সাফ কথা, পদত্যাগের কোনও প্রশ্নই নেই। এসবই মিডিয়ার রটানো। রাজ্যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে লড়াইয়ে নেমেছি, সেই আত্মবিশ্বাস আমার আছে। চাইলে আমি একাই পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা একটা পরিবার, পরিবার হয়েই আমরা তৃণমূলের অপশাসন দূর করতে লড়াই করব এবং পরিবর্তন আনব।

আত্মবিশ্বাস না থাকে, ঘরে বসে থাকুন

আত্মবিশ্বাস না থাকে, ঘরে বসে থাকুন

দিলীপের সাফ কথা, আমরা সবাই এক। বাংলায় পরিবর্তন আনব আমরা। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপির পক্ষ পরিবর্তনের আওয়াজ তুলে বলেন, আমার আত্মবিশ্বাস আছে। কারও যদি সেই আত্মবিশ্বাস না থাকে, তিনি ঘরে বসে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেতে আসবেন।

ভয় পেয়ে মনোবল ভাঙার চেষ্টা তৃণমূলের

ভয় পেয়ে মনোবল ভাঙার চেষ্টা তৃণমূলের

এদিন দিলীপ ঘোষ বলেন, অনেক সংবাদমাধ্যম বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। আমাদের অনেক নেতা নাকি পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। আসলে ভয় পেয়ে এসব করছে তৃণমূল। অপপ্রচার চালিয়ে আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এত সহজ নয় আমাদের মনোবল ভেঙে দেওয়া।

বিজেপি একটা পরিবার, আমরা সবাই সদস্য

বিজেপি একটা পরিবার, আমরা সবাই সদস্য

দিলীপ ঘোষের কথায়, বিজেপি শুধু একটা পার্টি নয়, বিজেপি একটা পরিবার। আমরা সবাই এক। আমরা সমাজের কাছে দায়বব্ধ। তাই আমরা এক হয়ে পার্টি করি। বিজেপিতে কোনও বিভেদ হলে আমরা তা মিটিয়ে নিই। কেননা আমরা নিজেদের একটা পরিবারের সদস্য মনে করি।

কোনও বিভাজন নেই, পরিবর্তনে থামবে লড়াই

কোনও বিভাজন নেই, পরিবর্তনে থামবে লড়াই

তাঁর কড়া বার্তা, আমাদের মধ্যে কোনও বিভেদ বিভাজন নেই। দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না। বিজেপিকে আটকানোর জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছে। তবু বিজেপি ঠিক এগিয়ে যাবে। সরকারবিরোধী কথা বললেই টার্গেট হতে হচ্ছে। তবু আমরা এগোচ্ছি। পরিবর্তন করেই আমাদের লড়াই থামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+