মমতার উসকানিতেই হামলা, মুখ বন্ধ করতে কমিশনকে নিতে হবে ব্যবস্থা, দাবি দিলীপের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) উসকানিতেই কোচবিহারের শীতলকুচিতে তাঁর ওপরে হামলা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । এই হামলার প্রতিব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) উসকানিতেই কোচবিহারের শীতলকুচিতে তাঁর ওপরে হামলা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । এই হামলার প্রতিবাদ করে বৃহস্পতিবার কোচবিহারের সব থানায় প্রার্থীরা বিক্ষোভ দেখাবেন বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

কোচবিহারের শীতকুচিতে হামলা

কোচবিহারের শীতকুচিতে হামলা

এদিন শীতলকুচিতে সভা করেন দিলীপ ঘোষ। কিন্তু সভার পরেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তাঁর কনভয়ের ওপরে হামলা হয়। তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায়। ইঁটের ঘা লেগেছে তাঁর গায়েও। কনভয়ের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূলের ঝান্ডা হাতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

মমতার উসকানি, তৈরি হচ্ছে আফগানিস্তান

মমতার উসকানি, তৈরি হচ্ছে আফগানিস্তান

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, এদিনের হামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উসকানিতে। তাঁর আরও অভিযোগ বোমা মারতে মারতে তাঁর গাড়ির দিকে হামলাকারীরা ছুটে আসে। তিনি বলেন, পশ্চিম বাংলাদেষ নয়, রাজ্য ওপর একটি আফগানিস্তানে পরিণত হচ্ছে। এদিনের হামলার ঘটনায় লুঙ্গি বাহিনী জড়িয়ে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই প্রশাসন থাকলে ভোট নিশ্চিন্তে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। মানুষ এসব পছন্দ করছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

ভাষণ দেওয়া বন্ধ করতে হবে

ভাষণ দেওয়া বন্ধ করতে হবে

এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সংখ্যালঘুদের নিয়ে মন্তব্যের জেরে আদর্শ আচরণবিধি ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে। এব্যাপারে দিলীপ ঘোষ এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার বন্ধ করতে হবে। ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। তিনি বলেন, একটা সময় সুষ্ঠু ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই কেন্দ্রীয় বাহিনীকেই আর চাইছেন না। তাই তাদের বিরুদ্ধে দলের কর্মী-সমর্থকদের হাতা-খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধান বিরোধী কথা বলছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

আগুন জ্বালিয়ে জেতার চেষ্টা

আগুন জ্বালিয়ে জেতার চেষ্টা

দিলীপ ঘোষ এদিন অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগুন জ্বালিয়ে জেতার চেষ্টা করছেন। এব্যাপারে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিন তাঁর ওপরে হামলার ঘটনাকে অকল্পনীয় বলে বর্ণনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, কেন্দ্রীয় নিরাপত্তা থাকা তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+