ভোরে কপিল মুনির আশ্রমে পুজো! সাগরে চায়ে পে চর্চায় কাটমানি 'ধরলেন' দিলীপ ঘোষ

তৃণমূল (trinamool congress) সরকার রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করছে। সকালে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর আরও অভিযোগ এই সরকার সরকারি সম্পত্তি ধ্বংস ক

তৃণমূল (trinamool congress) সরকার রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করছে। সকালে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর আরও অভিযোগ এই সরকার সরকারি সম্পত্তি ধ্বংস করছে, সাধারণ মানুষের থেকে কাটমানি খাচ্ছে।


কাজ করেনি তৃণমূল

কাজ করেনি তৃণমূল

এদিন সকালে চা চক্রে যোগ দিয়ে সাগরের সাধারণ মানুষের অভিযোগ শোনেন দিলীপ ঘোষ। এলাকার দীর্ঘদিনের সমস্যা সমুদ্র বাঁধ। স্থানীয় বাসিন্দারা জানান, ভরা কোটালে বারে বারে বাঁধ ভাঙে এবং গ্রাম প্লাবিত হয়। তিনি বোটখালি গ্রামে সমুদ্র বাঁধের পরিস্থিতিও খতিয়ে দেখেন। তৃণমূলের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, বাঁধ সারাইয়ের টাকা, কংক্রিটের বাঁধ মেরামতির টাকা তছরুপ করেছে তৃণমূল। এলাকার মানুষ স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা এবং সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার বিরুদ্ধে ক্ষোভের কথা দিলীপ ঘোষের সামনে তুলে ধরেন।

সাগরেও কাটমানি

সাগরেও কাটমানি

দিলীপ ঘোষকে স্থানীয় বাসিন্দারা গ্রামের রাস্তায় আলো না থাকার অভিযোগ করেছেন। এব্যাপারে তিনি বলেন, ২৫ হাজার টাকা খরচ করতে হবে না। ৫০ টাকা খরচ করলেও রাস্তায় আলো হয়ে যাবে। কিন্তু এই ২৫ হাজার টাকা খরচে কাটমানি নেওয়া হয়। এলাকার রাস্তায় টালি বসানো নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, স্থানীয় এক বাসিন্দা বললেন, আগে রাস্তাটা কংক্রিটের ছিল। এবার টালি বসানো হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, প্রতিবছর খরচ হয় আর প্রতি বছর কাটমানি। তিনি বলেন, সব রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনই এই রাজ্যেও হবে। তাই কেন্দ্রে যেমন মোদীর সরকার, তেমনই রাজ্যেও তার দলের সরকার চাই। তিনি বলেন, স্বাধীনতার পর ৭৫ বছর হয়ে গিয়েছে। তাও পাকা রাস্তা নেই, বিদ্যুৎ নেই, খাবার জল নেই। একমাত্র বিজেপি সরকার এলেই দুর্দশা দূর হবে বলে মন্তব্য করেন তিনি।

১৩২ জনকে মেরে টানানো হয়েছে

১৩২ জনকে মেরে টানানো হয়েছে

দিলীপ ঘোষ এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় দলের কর্মী খুন নিয়ে শাসক দলকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, তাঁদের দলের ১৩২ জনকে মেরে টানিয়ে দেওয়া হয়েছে। কেননা তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তিনি বলেন, থানা গেলে পুলিশ সাহায্য করে না। সেই জন্যই বিজেপি পরিবর্তনের কথা বলছে। এবাভে তাঁদের থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।

কপিল মুনির আশ্রমে পুজো

কপিল মুনির আশ্রমে পুজো

বুধবার কুলপিতে সভা করেছিলেন দিলীপ ঘোষ। এরপর রাতেই তিনি চলে যান গঙ্গাসাগরে। সকালে সঙ্গীদের নিয়ে পৌঁছে যান কপিল মুনির আশ্রমে। সূর্যপ্রণাম করার পর পুজো দেন তিনি।

এদিন সাগর ও নামখানায় দুটি সভা করবেন দিলীপ ঘোষ। এরপর রাতেই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+