দিলীপ না শুভেন্দু- কার নেতৃত্বে বঙ্গ বিজেপি হাঁটবে, লড়াই জমে গেল দিল্লির বুকে
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছন মাস আটেক। এরই মধ্যে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। যা পারেননি মুকুল রায, দিলীপ ঘোষরা, সেখানে শুভেন্দুর ছিল অবারিত দ্বার।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছন মাস আটেক। এরই মধ্যে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। যা পারেননি মুকুল রায, দিলীপ ঘোষরা, সেখানে শুভেন্দুর ছিল অবারিত দ্বার। মুকুল এখন নেই, কিন্তু বিনা যুদ্ধে ছাড়ার পাত্র নন দিলীপ ঘোষও। তিনি যে বিজেপির রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির প্রধান, তা বুঝিয়ে দিলেন এবার।

দিলীপকে বাদ দিয়ে শুভেন্দুকেই বেশি গুরুত্ব, নাকি...
বিধানসভা ভোটে বাংলায় বিজেপিকর ভরাডুবির পর শুভেন্দু অধিকারী তিনবার দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করে এসেছেন। সেই বৈঠক নিয়ে দিলীপ ঘোষ কিছুই জানতেন না বলে জানিয়েছিলেন প্রত্যেকবারই। তবে কি দিলীপকে বাদ দিয়ে শুভেন্দুকেই বেশি গুরুত্ব দিচ্ছেন জেপি নাড্ডা-অমিত শাহরা।

শুভেন্দু অধিকারী একা, আর দিলীপ ঘোষ সদলবদলে
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে এবার সক্রিয় হলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই জমিয়ে দিলেন। শুভেন্দু একা অমিত শাহের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন। আর দিলীপ ঘোষ সদলবদলে দেখা করলেন দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। এখানেই শেষ নয় দিলীপের দিল্লি অভিযান। তিনি আরও বড় আকারে বঙ্গ বিজেপির দাবি তুলে ধরতে চাইছেন।

দিলীপের সঙ্গে দিল্লিতে দরবার বাংলার সাংসদদের
বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রাজু বিস্ত, জন বার্লা, সুভাষ সরকার, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু, স্বপন দাশগুপ্তকে নিয়ে এদিন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও মনসুখ মাণ্ডবিয়ার সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাঁরা বাংলার অবস্থা তুলে ধরেন। বাংলায় ভ্যাকসিন নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানান।

দিলীপ ঘোষ নিজের গুরুত্ব বাড়াতে বদ্ধপরিকর
দিলীপ ঘোষ বাংলার সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতেও চান। এদিনই তাঁদের দেখা করার কথা ছিল। কিন্তু বাংলার সাংসদদের সঙ্গে সাক্ষাৎ বিলম্বিত হয়। বাংলার সাংসদদের নিয়ে তিনি শীঘ্রই যাবেন মোদীর দরবারে। বাংলার কথা তাঁরা তুলে ধরবেন। দিল্লির নেতৃত্বের সামনে বাংলার দাবি তুলে ধরে দিলীপ ঘোষ নিজের গুরুত্ব বাড়াতে বদ্ধপরিকর।

দিলীপ ঘোষের সঙ্গে একই ফ্রেমে সৌমিত্র
এদিন দিলীপ ঘোষের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে। এর আগে সৌমিত্র খাঁ আর শুভেন্দু অধিকারীকে দিল্লিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল। কিন্তু সৌমিত্রর বিস্ফোরক ফেসবুক পোস্টের পর শুভেন্দু-সৌমিত্রকে এখনও দেখা যায়নি একসঙ্গে। অথচ দিলীপ-সৌমিত্রকে দেখা যাচ্ছে হামেশাই। আর বাবুলকে দেখা না গেলেও মন্ত্রিত্ব হারানো সাংসদ দেবশ্রী ছিলেন দিলীপের টিমেই। মোট কথা দিল্লিতে গুরুত্বের নিরিখে শুভেন্দুকে কড়া টক্কর দিতে তৈরি দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি।












Click it and Unblock the Notifications