পুরসভা নির্বাচন হোক ব্যালটেই, পঞ্চায়েতের দৃষ্টান্ত টেনে মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ

ইভিএম বদলে ব্যালটে ভোট হলে আপত্তি নেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী চান পুরসভা ভোট ব্যালটে হোক, তাতে আমাদের আপত্তি নেই।

ইভিএম বদলে ব্যালটে ভোট হলে আপত্তি নেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী চান পুরসভা ভোট ব্যালটে হোক, তাতে আমাদের আপত্তি নেই। বিজেপি নেতৃত্বের প্রশ্ন, ব্যালটেই তো পঞ্চায়েত ভোট হয়। তখন কেন ভোট দিতে দেয়নি রাজ্যের শাসক দল, সেই জবাব দিন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর হতাশা থেকেই এসব কথা

মুখ্যমন্ত্রীর হতাশা থেকেই এসব কথা

দিলীপ ঘোষ মনে করেন, মুখ্যমন্ত্রী হতাশা থেকেই এসব কথা বলছেন। ফাঁদছেন লোকসভা ভোটে ইভিএমে কারচুপির গল্প। মমতা বলেন, বিজেপির প্রতারণা করে, প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জয়ী হয়েছে। তাও রাজ্যে সংখ্যালঘিষ্ঠ আসন পাননি। ব্যালটে ভোট হলেই সব উল্টে যাবে বলে মত প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে পুরভোট হবে ব্যালটেই

রাজ্যে পুরভোট হবে ব্যালটেই

তৃণমূল সুপ্রিমো রবিবার ঘোষণা করেন, 'রাজ্যে পুরভোট হবে পরের বছর। সেই ভোট হবে ব্যালটেই। তৃণমূলের এই চ্যালেঞ্জ গ্রহণ করেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে দেন, ইভিএমের ভোটেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন দ্বিতীয়বার। তখন আপত্তি ছিল না। ভোটে হারতেই ব্যালট ফেরাওয়ের দাবি।

পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালটে

পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালটে

রবিবার ২১-এর মঞ্চ থেকে মমতা দাবি করেন, বিজেপির এই জয় এসেছে চিটিং করে। অবিলম্বে ব্যালট ফেরাতে হবে। পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালটে করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা আর্জি জানাব ব্যালটে ভোট করার। পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালটে হবে। তখনই প্রমাণ হয়ে যাবে কোনদিকে মানুষ।

তৃণমূলের সঙ্গে মানুষ নেই

তৃণমূলের সঙ্গে মানুষ নেই

এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই দাবি মেনে নিয়েছেন। মমতা বন্দ্যেপাধ্যায়ের দাবি মেনে দিলীপ ঘোষ বলেন, এইসব কথা মুখ্যমন্ত্রী বলছেন হতাশ হয়ে। এই ঘটনাই প্রমাণ করছে, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। তাই নেগেটিভ ভাবনা-চিন্তা করছেন দলনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+