সব তেল বের করে দেব! হুঙ্কার ছে়ড়ে বিপাকে দিলীপ, পিছু হটলেন তৃণমূলের বিক্ষোভে
ভোটের সকাল থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। এই অবস্থায় এলাকায় গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার ছাড়লেন- সব তেল বের করে দেব।
ভোটের সকাল থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। এই অবস্থায় এলাকায় গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার ছাড়লেন- সব তেল বের করে দেব। আর তাঁর এই হুমকির পরই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ! দিলীপকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূলীরা।

রবিবার অশান্তির খবর পেয়ে দাঁতনের বুথে যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। বাধ্য হয়েই তাঁকে ছাড়তে হয় এলাকা। দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বুথ দখল হয়েছে, এমন অভিযোগ পেয়েই রামপুরাতে গিয়েছিলেন তিনি।
নিজের কেন্দ্র মেদিনীপুরের দাঁতনে ছাপ্পার অভিযোগ পেয়ে এলাকায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। কোনওক্রমে বুথ থেকে নিজের গাড়িতে ওঠেন তিনি। এরপর কার্যত তৃণমূলের বিক্ষোভের জেরে বাধ্য হয়েই এলাকা ছাড়েন তিনি।
West Bengal BJP Chief Dilip Ghosh: At a booth in Rampura (West Medinipur), my people were being threatened since yesterday so I went to meet. TMC goons attacked us, we were stopped from going inside the booth. These people are stopping people from voting. pic.twitter.com/yvKpWGxcbw
— ANI (@ANI) May 12, 2019
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরের রামপুরায় যান দিলীপ ঘোষ। ছাপ্পার অভিযোগ পেয়েই তিনি সেখানে যান। বুথে ঢুকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই সময় বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দিলীপ ঘোষ গো-ব্যাক স্লোগান তোলা হয়। তাঁরা বলেন, সেখানে কোনও দিন গণ্ডগোল হয়নি। এলাকায় অশান্তি ছড়াতেই এসেছেন দিলীপ ঘোষ, অভিযোগ করে তৃণমূল।
এর আগে শনিবার পূর্ব মেদিনীপুরের এগরার কামারডিহায় বিক্ষোভ হয়েছিল দিলীপ ঘোষের গাড়ি ঘিরে। বিজেপির দাবি, এককর্মীর বাড়ি থেকে নিমন্ত্রণ সেরে ফিরছিলেন তিনি। সেই সময় গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা প্রতিবাদ করে বিজেপির কর্মী সমর্থকরা। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












Click it and Unblock the Notifications