'রাম মন্দিরের ভূমি পূজার দিন যদি লকডাউন চলে...' মমতাকে তুমুল হুঁশিয়ারি দিলীপের

রামমন্দিরের ভূমি পূজার দিন ৫ অগাস্ট ধার্য হয়েছে। সেই ভূমি পূজা নিয়ে রীতিমতো হইচই উত্তরপ্রদেশের অযোধ্যায়। ইতিমধ্যেই সেখানে সাজো সাজো রব। এর মধ্যে, পশ্চিমবঙ্গে লকডাউন নিয়ে যে নয়া নির্দেশিকা মমতা সরকার জারি করেছে তাতে ৫ অগাস্ট লকডাউন রাজ্যে জারি থাকবে বলে জানানো হয়েছে। আর এই নিয়েই দিলীপ ঘোষ জানিয়ে দিলেন তাঁর অবস্থান।

দিলীপ ঘোষের সাফ বার্তা

দিলীপ ঘোষের সাফ বার্তা

দিলীপ ঘোষ এদিন সাফ জানিয়ে দেন, রাম মন্দিরের ভূমি পুজোর দিন যদি রাজ্যে লকডাউন হয় তাহলে তার 'ফল ভালো হবে না'। বঙ্গ বিজেপির সভাপতি জানিয়ে দেন, 'আমার মনে হয় এখনও সময় আছে। লকডাউন তুলে নিয়ে আগে পরে করা উচিত।'

দিলীপের তোপ অব্যাহত

দিলীপের তোপ অব্যাহত

' ৫ অগাস্ট সারা দেশের মানুষের কাছে গর্বের দিন। গৌরবের দিন। উৎসাহ উদ্দীপনার দিন। ঐতিহাসিক দিন। ওই দিন লকডাউন করলে সরকারকে ফল ভোগ করতে হবে। ...'এই সুরেই কার্যত মমতা সরকারকে তোপ দাগেন বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ।

 দিলীপ ঘোষের দাবি

দিলীপ ঘোষের দাবি

বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ আরও দাবি করেন, 'প্রধানমন্ত্রী মোদী নিজে উপস্থিত থাকবেন। ঐতিহাসিক ক্ষণে বাংলার মানুষ শামিল হতে পারবেন না এটা দুঃখের। যাঁরা রাষ্ট্রীয় দিবসে লকডাউন করছেন,তাঁদের এত সহজে মানুষ ভুলবে না। '

অগাস্ট মাসে বাংলার লকডাউনের তালিকা

অগাস্ট মাসে বাংলার লকডাউনের তালিকা

অগাস্ট মাসে, ৫, ৮,১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ থাকবে লকডাউন। জানিয়েছে নবান্ন। এদিকে, এই মাসে ইদ , রাখি, জন্মাষ্টমী, গণেশ চতুর্থীর মতো একাধিক অনুষ্ঠান থাকায় এই তালিকা বারবার পাল্টেছে। এদিকে, এই লকডাউনের তালিকার মধ্যে অগাস্টের ৫ তারিখ, অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। আর বঙ্গ বিজেপি প্রধানের মতে , সেই দিন অকাল দীপাবলি পালিত হবে গোটা দেশে, এমন পরিস্থিতিতে এমন লকডাউনের দিন ফেলা বাংলার সরকারের উচিত কাজ হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+