দিনহাটায় তৃণমূল কর্মী খুন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, ভোটের আগে আতঙ্ক তৈরির চেষ্টা, দাবি দিলীপের
দিনহাটায় তৃণমূল কর্মী খুন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, ভোটের আগে আতঙ্ক তৈরির চেষ্টা, দাবি দিলীপের
দিনহাটা কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন ভোটের আগে আতঙ্ক তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেকারণেইএই ঘটনা ঘটানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দ্বন্দ্বেইএই ঘটনা বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি।

দিনহাটায় তৃণমূল কর্মী খুন
সামনেই উপনির্বাচন দিনহাটায়। তার আগেই তীব্র উত্তেজনা দিনহাটায়। দুই তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন। রবিবার গীতালদহ ২ নম্বর ব্লকের মরা কুঠি এলাকায় ব্রিজের কাছে দুই তৃণমূল কংগ্রেস নেতার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সিতাই বিধানসভা এলাকায় বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও বর্ষীয়ান নেতা আবু আল আজাদের গোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। সেই বচসার জেরেই গুলি চলে সেখানে। তাতেই মৃত্যু হয় দুই তৃণমূল কংগ্রেস কর্মীর।

ভোটের আগে উত্তেজনা
৩০ অক্টোবর বিধানসভা উপনির্বাচন দিনহাটায়। সেখানে গোষ্ঠিদ্বন্দ্ব তীব্র আকার নেওয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাতভর চলেছে তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। তাতে দিনভর উত্তেজনা ছিল এলাকায়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় উত্তেজনা আরও বেশি ছড়িয়ে পড়েিছল। সীমান্ত অঞ্চল হওয়ায় অশান্তি বেশি ছিল সেখানে। টহল দিচ্ছে বিএসএফ এবং পুলিশ।

দিলীপের নিশানা
দিলীপ ঘোষ এই ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন। ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য শাসক দল অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। যাতে কেউ ভোট দিতে আসতে না পারেন সেকারণেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। গীতালদহের ২ নম্বর ব্লকের মরাকুঠি এলাকায় এই ঘটনা ঘটেেছ। সেটা সীমান্তবর্তী অঞ্চল। সেখানে অনুপ্রবেশ ঘটে প্রতিনিয়ত। বাংলাদেশ থেকে এসে লোকে ভোট দিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি।

গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা
দিনহাটার ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি কোনও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এটা ঘটেনি। সিতাইয়ের তৃণমূল কংগ্রেস নেতার দাবি এমএলএ-র লোক রয়েছে তাঁরা প্রাণে মারার চেষ্টা করেছে। দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি সঞ্জয় বর্মন বলেছেন, এখানে গোষ্ঠীকোন্দলের কোনও ব্যাপার নেই। এটা ওদের পারিবারিক বিবাদ।

উপনির্বাচন ৩০ অক্টোবর
৩০ অক্টোবর বিধানসভায় উপনির্বাচন। কিন্তু পুজোর মধ্যে কোনও রকম প্রচার চালাতে নিষেধ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পুজোর মধ্যেই চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। চার কেন্দ্রের স্পর্ষকাতর এলাকায় এরিয়া ডোমিনেশনের কাজ করবেন তাঁরা। তার মধ্যে দিনহাটা অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications