অভ্যাস পাল্টাতে সময় লাগবে, তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারে কটাক্ষ দিলীপের
অভ্যাস পাল্টাতে সময় লাগবে, তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারে কটাক্ষ দিলীপের
মঙ্গলবার ভোরে উলুবেড়িয়া উত্তর (ukuberia uttar) কেন্দ্রে এক তৃণমূল (trinamool congress) নেতার বাড়ি থেকে চারটি ইভিএম-ভিভিপ্যাট (evm-vvpat) উদ্ধার করা হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি (bjp) সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । এদিন তিনি বলেছেন, অভ্যাস পাল্টাতে সময় লাগবে তৃণমূলের।

গভীর রাতে তৃণমূল নেতার বাড়িতে ইভিএম-ভিভিপ্যাট
ভোট শুরুর কয়েক ঘন্টা আগে উলুবেড়িয়া উত্তরে তুলসিবেড়িয়ায় এক তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়ি থেকে চারটি ইভিএম-ভিভিপ্যাট উদ্ধার হয়। গ্রামবাসীরা বাড়ি ঘেরাও করে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেয়। নির্দিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত অফিসার ওই বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন বলে সাফাই দিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এই ঘটনায় সেক্টর অফিসারকে শোকজ করা হয়েছে। এবং ওই ইভিএম-ভিভিপ্যাটগুলি সরিয়ে নতুন যন্ত্রে কাজ করার নির্দেশ দেয়।

পুরনো অভ্যাস, কটাক্ষ দিলীপের
এদিন সকালে এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ইভিএম-এর ওপরে বিশ্বাস নেই তৃণমূলের। সেই ইভিএম বাড়িতে রেখে দিচ্ছে শাসকদল। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল ধরে নিয়েছে, তারা হেরে গিয়েছেন। ফলে গণ্ডগোল করে জেতার চেষ্টা করছে তারা। যেটা ওদের পুরনো অভ্যাস, মন্তব্য করেছেন তিনি।

পুকুরে ফেলেছিল ব্যালট বাক্স
দিলীপ ঘোষ এদিন কটাক্ষ লকরে ২০১৮-র পঞ্চায়েত ভোটের কথা তুলে ধরেন। তিনি বলেন পঞ্চায়েত ভোটের সময় ব্যালটবক্স নিয়ে চলে গিয়েছিল। কোনও জায়গায় তা পুরুরে ফেলেছিল তারা। তিনি বলেন, এভাবেই ভোট হত এখানে। তাই অভ্যাস পাল্টাতে সময় লাগবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
রাজ্য পুলিশের সাহস নিয়ে প্রশ্ন করার দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার ওপরে বিরক্ত। এরদিন তো পুলিশকে দিয়েই সবকিছু করাতেন। তিনি(মমতা) নিজের হাত-পাকে বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকায় রাজ্য পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। এই মুহূর্তে তাদের তৃণমূলের ক্যাডারের মতো ব্যবহার করতে পারছেন না তিনি। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications